Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

শীতে জলপাইয়ের উপকারিতা

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ অন্যান্য ঋতুতে খেতে ইচ্ছে করলেও এই জনপ্রিয়ফলটি খেতে গেলে আপনাকে শীতের অপেক্ষা করতেই হবে কারণজলপাই শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়।শুধুখেতেইসুস্বাদুনয়।নিয়মিতজলপাইখেলেপেতেপারেনএমনসবউপকারিতাযেগুলোপ্রতিটিস্বাস্থ…

প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ অন্যান্য ঋতুতে খেতে ইচ্ছে করলেও এই জনপ্রিয় ফলটি খেতে গেলে আপনাকে শীতের অপেক্ষা করতেই হবে কারণ জলপাই শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। শুধু খেতেই সুস্বাদু নয় নিয়মিত জলপাই খেলে পেতে পারেন এমন সব উপকারিতা যেগুলো প্রতিটি স্বাস্থ্য সচেতন মানুষ চায় জলপাইয়ের বেশ কয়েকটি উপকারি গুণ আছে যা জানলে আপনি উপকৃত হবেন।
জলপাইয়ে থাকা ভিটামিন ত্বকে মসৃনতা আনে। চুলের গঠনকে আরও মজবুত করে। ত্বকের ক্যানসারের হাত থেকেও বাঁচায় জলপাই। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের যে ক্ষতি হয় তা রোধ করে জলপাই কালো জলপাই ভিটামিনেরই ভালো উৎস। জলপাইতে আছে মনোস্যাটুরেটেড ফ্যাট। জলপাইয়ের ভিটামিন- কোষের অস্বাভাবিক গঠনে বাধা দেয়। ফলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে
যখন মানুষের হৃদপিণ্ডের রক্তনালীতে চর্বি জমে, তখন হার্টঅ্যাটাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। জলপাইয়ের অ্যান্টি অক্সিডেন্ট হার্ট ব্লক হতে বাধা দেয়। জলপাইয়ে রয়েছে মোনো-স্যাচুরেটেড ফ্যাট, যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী জলপাইয়ের তেলেও রয়েছে লো কোলেস্টেরল যা ওজন এবং ব্লাডপ্রেশার কমাতে সহায়ক
জল পাইয়ে যে খাদ্যআঁশ আছে তা মানুষের দেহের পরিপাক ক্রিয়াকে ত্বরান্বিত করে এবং হজমে সহায়তা করে জলপাইয়ে ভিটামিন পাওয়া যায়। ভিটামিন চোখের জন্য ভালো। যাদের চোখ আলো অন্ধকারে সংবেদনশীল তাদের জন্য ওষুধের কাজ করে জলপাই জলপাইয়ে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বকের ইনফেকশন অন্যান্য ক্ষত সারাতে কার্যকরী ভুমিকা রাখে।গবেষণায় দেখা গেছে, জলপাই অ্যালার্জি প্রতিরোধে সহায়তা করে।
সুত্রঃ ইন্টারনেট


No comments