প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ
বাজারে ফল কিনতে গেলে আমরা সচরাচর যেসব ফল কিনে থাকি বেদানা তাঁর মধ্যে অন্যতম। সব
সময় না খেলেও কেউ অসুখে পড়লে অন্যান্য ফলের সাথে তাঁকে বেদানা দিতে আমরা ভুলি না।
তাঁর কারণ বেদানার দানায় দানায় রয়েছে বহুগুন সম্পন্ন কার্যক্ষমতা। গবেষণায় জানা গেছে, খাদ্যগুণে ভরপুর বেদানার প্রতিটা দানায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট । এছাড়াও এতে রয়েছে প্রচুর ভিটামিন সি আর ভিটামিন কে। অর্থাৎ পটাশিয়ামে সম্বৃদ্ধ বেদানা। ফাইবার আর প্রোটিনের উত্সও এই ফল।
অ্যান্টিঅক্সিড্যান্ট সম্বৃদ্ধ বেদানা ক্যানসার নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় প্রমাণিত হয়েছে বেদানা ক্যানসারাস কোষগুলির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। প্রস্টেট ক্যানসার প্রতিরোধে দারুণ ভাবে কাজে দেয় বেদানা। ব্রেস্ট ক্যানসার নিয়ন্ত্রণেও কাজে দেয় এই ফল। বেদানার রস হার্টের অসুখের সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। অ্যান্টিঅক্সিডান্টে ভরপুর বেদানার রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তচাপ কমাতেও দারুন ভাবে কাজে দেয়।
স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বেদানার রস। অ্যালঝাইমার্সের ক্ষেত্রে কাজে দেয় এই ফল। ব্যথা কমাতেও বেদানার জুড়ি নেই। গাঁটের ব্যথা থেকে বাতের যন্ত্রণা কমাতে পারে বেদানাই। ব্যাকটিরিয়া আর ফাঙ্গাল ইনফেকশন কমাতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল করতেও বেদানা দারুন কাজে দেয়। এর অত্যাশ্চর্য গুনের জন্যই বাজারে এর দাম যেমন
অতিরিক্ত তেমনি চাহিদাও বেশ ভালো।
সুত্রঃ ইন্টারনেট

No comments