প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ প্রাচীনকালে মুনি, ঋষিরা উপোস, ফলাহারে দিন যাপন
করতেন।এখনও আমাদের দেশে প্রচলিত রয়েছে সেই রেওয়াজ। যে কোনও উৎসব, অনুষ্ঠান, পুজো, পার্বণে উপোসে সেই রীতি
চলে আসছে। তেমনি মুসলিমদেরও রমজানের সময় পুরো একমাস ধরে উপোস করতে হয়। কিন্তু কেন করে
সবাই এই উপবাস? জানলে
অবাক হবেন স্বাস্থ্য ভাল রাখা ও ওজন ধরে রাখাই উপবাসের সুফল বলে
জানা গেছে। এছাড়াও এক গবেষণায় জানা গেছে উপবাসের রয়েছে আরও অনেক অনেক গুণ।
২১৮ জন সুস্থ অংশগ্রহণকারীর ওপর দীর্ঘকালীন উপবাসের প্রভাব পরীক্ষা করে
দেখেন লুসিয়ানার পেনিংটন বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের গবেষকরা। গবেষকরা তাঁদের
দুটো নিয়ম মেনে চলার কথা বলেন। এক হয় দু’বছরের জন্য তাদের প্রতি
দিনের ডায়েট থেকে ২৫ ক্যালরি কমিয়ে ফেলা, অর্থাৎ দিনের কোনও একটা
মিল বাদ দিয়ে উপোস করা। অথবা চাইলে তারা নিজেদের ডায়েটই মেনে চলতে পারেন। দেখা যায়
যারা নিয়মিত উপবাস করেছেন দু’বছর পর তাদের মানসিক
অবস্থার উন্নতি হয়েছে, যৌনস্বাস্থ্য ভাল হয়েছে এবং ঘুমের মানও ভাল হয়েছে।
করবি মার্টিন এই গবেষণার মুখ্য গবেষক। যিনি বলেন, ‘‘যখনই ওদের ওজন কমতে
শুরু করে তখনই খিদেও কমে যেতে থাকে। ওজন কমার উপকারিতাও তারা অনুভব করতে শুরু
করেন। চলাফেরা, শরীরচর্চায় যেমন আগের থেকে বেশি উৎসাহ পেতে থাকেন, তেমনই শরীরের ব্যথা, যন্ত্রণাও কমতে থাকে, ভাল হতে থাকে মুড।
সুত্রঃ ওয়েবসাইট

No comments