প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ প্রয়োজন অথচ সহসা
সামনা সামনি কেউ বলতে পারেনা, এমনি একটা শব্দ হচ্ছে সেক্স। সেক্স শব্দটি যেন
অচ্ছুৎ। উচ্চারণ করতেও লজ্জা পান বেশিরভাগ মানুষ। বিষয়টি নিয়ে আবার আগ্রহেরও শেষ
নেই। কিন্তু সংকোচ এবং লজ্জার কারণে আলোচনা করা হয় না। বিশেষ করে নারীরা তো
অত্যন্ত ‘গোপন বিষয়’ হিসেবে বিবেচনা করে এই ব্যাপারে
মুখই খুলতে চান না। অনেক ক্ষেত্রে বহু নারী লজ্জা কাটিয়ে প্রজনন
এবং যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলতে রাজি হয়না। সেক্স নিয়ে কথা না বলার কারণে সৃষ্টি
হয় দাম্পত্য অশান্তি,
শারীরিক
অতৃপ্তি,
ধর্ষণ, নিপীড়ন, অনিয়ন্ত্রিত যৌন জীবন এবং
অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের মতো ঘটনা। তাই কিছু কিছু সম্পর্কে সেক্স নিয়ে খোলাখুলি
কথা বলাটা খুবই প্রয়োজন।
স্বামী-স্ত্রীর একান্ত গোপন মুহূর্তগুলো
সম্পর্কে কথা বলতে অনেকেই পছন্দ করেন না। বাইরের কারও সঙ্গে এই বিষয়ে কথা না বললেও
স্বামী-স্ত্রীর নিজেদের মধ্যে বিষয়গুলো নিয়ে কথা বলা জরুরী। কী ধরণের যৌনতা পছন্দ
করেন, কী অপছন্দ করেন, নিজেদের ফ্যান্টাসি, জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি
ইত্যাদি আরও নানা বিষয়ে সঙ্গীর সঙ্গে আলাপ করা উচিত। এতে যৌনতা অনেক
স্বাচ্ছন্দ্যময় ও উপভোগ্য হয়ে ওঠে। সুস্থ যৌন সম্পর্কের জন্য সেক্স নিয়ে কথা বলা
জরুরী। এতে একে অপরের আবেগ-অনুভূতি সম্পর্কে স্বচ্ছ ধারণা পাওয়া সম্ভব।
প্রেমিক-প্রেমিকার প্রেমের সম্পর্কেও জড়িয়ে
আছে যৌনতা। তবে,
অনেক
মেয়ে না চাইলেও প্রেমিকের মন রক্ষায় শারীরিক
সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি ডেট-রেপ এবং ধর্ষণের ভিডিও ধারণের মতো ঘটনাও ঘটছে
প্রেমের ফাঁদে ফেঁসে। দুজনের পছন্দ-অপছন্দ জানা থাকলে আবেগের বশবর্তী হয়ে বিপদে
পড়ার আশঙ্কা কমবে। তাই প্রেমিক-প্রেমিকার মধ্যে সেক্স নিয়ে অবশ্যই খোলাখুলি কথা বলে
নেয়া উচিত।
সুত্রঃ ওয়েবসাইট

No comments