Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ইউটিউবে ভিডিও দেখলেও আপনার মানসিক অবস্থায় প্রভাব পড়ে ?

আমাদের জীবনে প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের প্রভাবের কথা সবারই জানা। এমনকি আমাদের ব্যক্তিত্বেও এর প্রভাব পড়ে। কিন্তু আপনি কী জানেন,ইউটিউবে ভিডিও দেখলেও আপনার মানসিক অবস্থায় প্রভাব পড়ে? সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি…

 আমাদের জীবনে প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের প্রভাবের কথা সবারই জানা। এমনকি আমাদের ব্যক্তিত্বেও এর প্রভাব পড়ে। কিন্তু আপনি কী জানেন, ইউটিউবে ভিডিও দেখলেও আপনার মানসিক অবস্থায় প্রভাব পড়ে?
সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি জার্নালে প্রকাশিত এক গবেষণায় দর্শকের মানসিক অবস্থা ও আবেগের ওপর ইউটিউব ভিডিওর প্রভাব দেখা হয়। দেখা যায়, এই দুইয়ের মাঝে সম্পর্কটি হলো ‘ইমোশনাল কন্টাজিওন’ নামের একটি ঘটনা। আপনার পাশে বসে থাকা মানুষটির কান্না দেখলে যেমন আপনার কান্না পাওয়া, তাদের হাসি দেখলে নিজেরও মন ভালো হয়ে যায় তেমনি ইউটিউবে কোনো আবেগ দেখলে সেটাও আমাদের মাঝে চলে আসে। আমরাও ভিডিওর মানুষটির মতো একই আবেগ অনুভব করি।
গবেষকরা মত দেন, অনেকটা ছোঁয়াচে অসুখের মতোই ভিডিও বা অন্যান্য মিডিয়া থেকে আবেগ আমাদের মাঝে চলে আসতে পারে। ভিডিওর ক্ষেত্রে এই ‘ছোঁয়াচে’ প্রভাব স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী দুটোই হতে পারে।
এর মানে হলো, ইউটিউবারদের ইতিবাচক ভি্যডিও দেখলে যেমন দর্শকদের মেজাজ ভালো হয়ে যাবে, তেমনি নেতিবাচক ভিডিওতেও দর্শকদের মেজাজ খারাপ হবে। দৈনিক ৫ বিলিয়নের মতো ইউটিউব ভিডিও দেখা হয়, তাই এ বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।
সুত্র: এনডিটিভি

No comments