Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

শালবনিতে অনুষ্ঠান ও শিশুদের শীতবস্ত্র বিতরণ

প্রেসকার্ড নিউজ,শালবনি ২৯ শে ডিসেম্বর,২০১৮ : বিগত বছরগুলির মত,এবারও   মোহনবাগান পরিবার সমাজসেবামূল অনুষ্ঠান করলো  জঙ্গলমহলে। আগের দুবছর আদিবাসী অধ্যুষিত শালবনী ৩ নং অঞ্চলের কোমরবাঁধ প্রাথমিক ও ৯ নং কাশীজোড়া বরজু প্রাথমিক বিদ্যালয়…


প্রেসকার্ড নিউজ,শালবনি ২৯ শে ডিসেম্বর,২০১৮ : বিগত বছরগুলির মত,এবারও   মোহনবাগান পরিবার সমাজসেবামূল অনুষ্ঠান করলো  জঙ্গলমহলে। আগের দুবছর আদিবাসী অধ্যুষিত শালবনী ৩ নং অঞ্চলের কোমরবাঁধ প্রাথমিক ও ৯ নং কাশীজোড়া বরজু প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছর আজ শনিবার সকাল ১০ টা থেকে  "আমরাই মোহনবাগান পরিবার" আয়োজিত সমাজসেবা মূলক অনুষ্টানটি শালবনী ২ নং বিষ্নুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত ভালুকশোল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ অনুষ্ঠিত হলো । এই অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে এলাকার চারটি স্কুল ভালুকশোল প্রাথমিক, বাঁশবান্দি প্রাথমিক, চুয়াশোল প্রাথমিক ও রামনগর শিশুশিক্ষা কেন্দ্রের  ছাত্র ছাত্রীদের  ১৪০ জনকে শীতের পোশাক  ও পড়াশোনা র সামগ্রী দেওয়া হয়। শালবনীর বিশিষ্ট ক্রীড়াপ্রেমী ও এই ফ্যান ক্লাবের সদস্য সন্দীপ সিংহের বিশেষ উদ্যোগে ও  জঙ্গলমহল ব্যাকওয়ার্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট ট্রাস্টের সহায়তায় এই অনুষ্ঠান  হয় ।

No comments