প্রেসকার্ড নিউজ,ঝাড়গ্রাম 29 ডিসেম্বর :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা জানালা ভেঙ্গে তান্ডব চালাল দলমার একটি দলছুট রেসিডেন্সিয়াল হাতি। লালগড় ব্লকের পড়াডিহা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে র ঘটনা।গতকাল রাত্রে হাতিটি স্থানীয় পড়াডিহার জঙ্গল থেকে বেরিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে তান্ডব চালায় l কেন্দ্রটির জানালা দরজা ভেঙ্গে শিশুদের রান্নার চাল ডাল সবজি খেয়ে সাবাড় করে। দরজা জানালা ভাঙ্গার শব্দ পেয়ে স্থানীয় মানুষজন ছুটে এলে হাতিটি পুনরায় জঙ্গলে ঢুকে পড়ে। কয়েক মাস আগে বাঘের আতঙ্কে বন্ধ ছিল ওই অঙ্গনওয়ারী কেন্দ্রটি l

No comments