Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

কো-অপারেটিভ ব্যাঙ্কের নাম কবিগুরুর নামে করার দাবি

প্রেসকার্ড নিউজ, সিউড়ি, ২৯ ডিসেম্বর ঃ বীরভূম ডিস্ট্রিক সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নাম পরিবর্তন করে কবিগুরু সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক করার দাবি উঠল। শনিবার কো-অপারেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এমনই দাবি …


প্রেসকার্ড নিউজ, সিউড়ি, ২৯ ডিসেম্বর ঃ বীরভূম ডিস্ট্রিক সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নাম পরিবর্তন করে কবিগুরু সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক করার দাবি উঠল। শনিবার কো-অপারেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এমনই দাবি তোলা হয়েছে। সম্মেলনে উপস্থিত সমবায় মন্ত্রী অরুপ রায়ের কাছে সেই দাবি পেশ করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। বিষয়টি সরকারকে জানানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
শনিবার রামপুরহাটে রাজ্য কো-অপারেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রামপুরহাটে। সম্মেলনে সংগঠনের সদস্যরা দাবি করেন বিশ্বভারতী কো-অপারেটিভ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাঙ্কের শান্তিনিকেতন শাখায় কবির নিজের হাতের লেখা টাকা তোলার আবেদন পত্র এখন রক্ষিত রয়েছে। এমনকি কবি পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, নোবেলজয়ী অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেনের বিভিন্ন সভায় কার্যবিবরণীতে সাক্ষর রয়েছে। তাই সংগঠনের দাবি কবিগুরুর নামে কো-অপারেটিভ ব্যাঙ্ক করা হোক। নাম পরিবর্তনে সংগঠনের যুক্তি মেদিনীপুরে যদি বিদ্যাসাগরের নামে কো-অপারেটিভ ব্যাঙ্ক হতে পারে তাহলে এখানে কেন হবে না। সংগঠনের সভাপতি অজয় গিরি বলেন, “কবিগুরুর নামে ব্যাঙ্কের নামকরন করা হলে তাঁর প্রতি যেমন শ্রদ্ধা জানানো হবে তেমনই ভালোবাসা দেখানো হবে”। এদিন সভায় উপস্থিত সমবায় মন্ত্রী অরুপ রায় বলেন, “গ্রামীণ অর্থনীতি বিকাশের লক্ষ্যে সমবায় ব্যাঙ্ক কাজ করে চলেছে। গ্রামের মানুষকে স্বনির্ভর করতে এবছর সমবায় ৫ হাজার ২০০ কোটি টাকা ঋন দিয়েছে। দু’হাজার সোসাইটিতে ফার্ম মেশিনারি হাব করা হয়েছে। সমস্ত কৃষি যন্ত্রপাতি সেখান থেকে দেওয়া হবে। অত্যন্ত কম মূল্যে কৃষকরা তা সংগ্রহ করতে পারবেন। প্রত্যন্ত এলাকার ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিতে ২৬৩১ টি সমবায় সমিতিকে ব্যাঙ্কের মর্যাদা দেওয়া হচ্ছে। অর্থাৎ ওই সমিতিগুলিতে গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলা হবে। যাতে সাধারণ মানুষ সেখান থেকে ব্যাঙ্কিং পরিষেবা পান”। মন্ত্রী বলেন, আগামী বছর ৮ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ দেওয়ার জন্য ১২০০ কোটি টাকা ধার্য করেছি। এছাড়া প্রায় ১ লক্ষ ২০ হাজার পরিবারকে হাঁস, মুরগী, ছাগল প্রতিপালন করার জন্য ঋন দিচ্ছি। যাতে তাঁরা স্বনির্ভর হয়ে উঠতে পারে। অর্থাৎ নানা ভাবে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সমবায় দপ্তর মুখ্যমন্ত্রীর সহযোগীতায় কাজ করে চলেছে। রবিবার শান্তিনিকেতনে কবিগুরুর হাতে তৈরি সমবায়ের শতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী অরুপ রায়।

No comments