Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বর্জ্য পদার্থে আগুন, ধোঁয়ায় ঢাকল জাতীয় সড়ক

প্রেসকার্ড নিউজ,হাওড়া: রাস্তার পাশে পাঁচিল ঘেরা জায়গায় জমা করে রাখা বর্জ্য পদার্থে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল পাচলা মোড়ে।
সূত্রের খবর শনিবার সকাল ১১টা নাগাদ ৬ নং জাতীয় সড়কের ধারে পাচলা মোড়ে রাস্তার ধারে পাঁচিল দিয়ে ঘেরা…


প্রেসকার্ড নিউজ,হাওড়া: রাস্তার পাশে পাঁচিল ঘেরা জায়গায় জমা করে রাখা বর্জ্য পদার্থে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল পাচলা মোড়ে।
সূত্রের খবর শনিবার সকাল ১১টা নাগাদ ৬ নং জাতীয় সড়কের ধারে পাচলা মোড়ে রাস্তার ধারে পাঁচিল দিয়ে ঘেরা জায়গায় জমা করে রাখা বর্জ্য পদার্থে আগুন লাগে। নিমিষে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুন লাগার জায়গাটা ৬ নং জাতীয় সড়কের ধারে হওয়ায় কালো ধোঁয়া জাতীয় সড়কে এসে পড়ে।এর ফলে জাতীয় সড়কে দৃশ্যমানতা কমে যায়।ধীর গতিতে গাড়ি চলাচল করতে থাকে।পরে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন আয়ত্তে আনার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আগুন লাগার কারণ দমকল খতিয়ে দেখছে।

No comments