Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বরফে রঙ মাখিয়ে সাদা করা হচ্ছে

রাশিয়ার শহরগুলো এতই ঠাণ্ডা যে সেখানে বরফের অভাব হয়না মোটেই। কিন্তু তারপরেও একটি শহরে বরফে রঙ মাখিয়ে সাদা করা হচ্ছে। কেন? সাইবেরিয়ার কয়লা খনির জন্য বিখ্যাত কেমেরভো। ওই এলাকার মিস্কি শহরে সাদা রঙ দিয়ে বরফে রঙ করা হচ্ছে। কারণ কয়লা খ…

রাশিয়ার শহরগুলো এতই ঠাণ্ডা যে সেখানে বরফের অভাব হয়না মোটেই। কিন্তু তারপরেও একটি শহরে বরফে রঙ মাখিয়ে সাদা করা হচ্ছে। কেন? সাইবেরিয়ার কয়লা খনির জন্য বিখ্যাত কেমেরভো। ওই এলাকার মিস্কি শহরে সাদা রঙ দিয়ে বরফে রঙ করা হচ্ছে। কারণ কয়লা খনির কারণে বরফের রঙটাও হয়ে গেছে মলিন ও ধূসর। তাকে সাদা করতেই এই ব্যবস্থা।
অনলাইনে এক ভিডিও শেয়ার করা হয়। তাতে দেখা যায়, ওই শহরের একটি পার্কে স্তূপ হয়ে আছে বরফ। কিন্তু কাছে গেলে দেখা যায়, বরফের ওপরটা চকচকে এবং আঠালো। যারা ভিডিও করেছিল, তারা বরফে হাত ঘষতেই দেখে হাতের সাথে উঠে আসছে ঘন সাদা রঙ।
মিস্কি শহরটি হলো কুজনেতস্ক কোল বেসিনের অন্তর্ভুক্ত, যা কিনা পৃথিবীর সবচেয়ে বড় কয়লা আহরণ অঞ্চলের একটি। শুধু তাই নয়, ওই এলাকায় জনবসতিও অনেক বেশি। একসময় সোভিয়েত ইউনিয়নের শক্তিশালী এক অঞ্চল ছিল এটি। বর্তমানেও এলাকাটির মানুষের কর্মসংস্থান মুলত কয়লাখনির ওপরেই নির্ভরশীল। অঞ্চলটিতে ৩০০ বিলিয়ন টন খনিজ পদার্থ এখনো জমা আছে বলে ধারনা করা হয়।
কয়লার গুঁড়ো ও ধোঁয়ায় ওই এলাকায় বরফ মলিন ধূসর রঙ হয়ে যায়। ক্রিসমাস ও নিউ ইয়ার উপলক্ষ্যে শহরটির সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে একটি কোম্পানিকে বরফে রঙ করার কাজ দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় তারা খুব একটা ভালো কাজ করেনি। এরপর শহরের মেয়র আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এক বিবৃতিতে।
সুত্র: আইএফএলসায়েন্স

No comments