মঙ্গলে পাওয়া গেল মাইলের পর মাইল বিস্তৃত বরফের প্রকাণ্ড গর্ত। এমন ছবিই নাসার পাঠানো ভূ-উপগ্রহের ছবিতে এমনটাই দেখা যাচ্ছে।
জানা গেছে, বছরজুড়ে ওই স্থানে ৫ হাজার ৯০৫ ফুট পুরু বরফ থাকে। বিজ্ঞানীরা এই গর্তকে করোলেভ ক্রাটার হিসেবে চিহ্নিত করেছেন। মঙ্গল গ্রহের উত্তরে নিম্নাঞ্চলের প্রায় ৫০ মাইল এলাকা জুড়ে বিস্তৃত এই জায়গাটি অলিম্পিয়া আনডে হিসেবেও পরিচিত।
বরফ দিয়ে পূর্ণ এই গর্তের গভীর অংশটিকে বিজ্ঞানীরা বলেন ‘কোল্ড ট্র্যাপ’। এই বরফের ওপর দিয়ে যাওয়ার সময় বাতাস ঠাণ্ডা হয় এবং বরফের ওপরে একটি স্তর তৈরি করে। মূলত এই কারণেই বরফ কখনও গলে না।
সোভিয়েত স্পেস টেকনোলজির জনক সার্গেই করোলেভের নামানুসারে এই গর্তের নাম করোলেভ রাখা হয়েছে। তিনি একজন রকেট ইঞ্জিনিয়ার এবং স্পেসক্র্যাফট ডিজাইনার। কাজ করেছেন স্পুটনিক প্রোগ্রামে। এছাড়া ভোস্টক প্রোগ্রামেও যুক্ত ছিলেন তিনি। যা মানুষকে প্রথম মহাশূন্যে নিয়ে যায়।
No comments