Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

২০১৪ : ডাইনি অভিযোগে ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ২০১৪ সাল। এ বছর যুদ্ধ-বিগ্রহ, খুন খারাপিসহ নানা দুর্ঘটনা যেমন ঘটেছে মজার ঘটনাও নেহাত কম ঘটেনি। সোস্যাল মিডিয়ার কল্যানে সেগুলো ব্যাপক সাড়াও ফেলেছে। এরকম বাছাইকৃত কিছু মজার ঘটনা নিয়ে আমাদের এ আ…

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ২০১৪ সাল। এ বছর যুদ্ধ-বিগ্রহ, খুন খারাপিসহ নানা দুর্ঘটনা যেমন ঘটেছে মজার ঘটনাও নেহাত কম ঘটেনি। সোস্যাল মিডিয়ার কল্যানে সেগুলো ব্যাপক সাড়াও ফেলেছে। এরকম বাছাইকৃত কিছু মজার ঘটনা নিয়ে আমাদের এ আয়োজন।


ডাইনি অভিযোগে ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে গত সেপ্টেম্বরে দীর্ঘ দশ বছর ধরে তিনি এ দায়িত্ব থাকা ভাইস প্রেসিডেন্ট জয়েস মুজুরেকে বরখাস্ত করেন। বরখাস্ত করার সময় তাকে ‘ডাইনি’ বলে সম্বোধন করেছিলেন মুগাবে। প্রেসিডেন্টকে হত্যার জন্য মুজুরে যাদু টোনার আশ্রয় নিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছিল। সরকারি রেডিওতে দেয়া এক বিবৃতিতে ৯০ বছরের মুগাবে বলেন,‘ এই ডাইনি তার যাদুবিদ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছেন। স্বয়ং ঈশ্বরও তাকে ভয় পায়।’  তৃতীয় বিশ্বের একজন সরকার প্রধান যে কোনো কর্মকর্তাকে যে কোনো সময় বাদ দিতে পারেন। এটা কোনো ঘটনাই না। কিন্তু বিশ্বে ‘ডাহিনী চর্চার’ জন্য কোনো ভাইস প্রেসিডেন্টকে বরখাস্ত করার এটিই সম্ভবত প্রথম ঘটনা।  মুজুরে হচ্ছেন জিম্বাবুয়ের প্রথম ভাইস প্রেসিডেন্ট যিনি বরখাস্ত হলেন। তার আগের চার কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসেবেই মৃত্যুবরণ করেছিলেন।

No comments