Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Top 2018 : হারানো দৃষ্টি ফেরত এলো টেবিলের ধাক্কায়

চোখের সামান্য অসুখ সারাতে লোকজন কত কি করে। সেখানে স্রেফ টেবিলের ধাক্কায় দৃষ্টিশক্তি ফেরত! এ যে বাংলা সিনেমাকেও হার মানাল। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি কিন্তু সত্যি। ১৯৮৭ সালে দৃষ্টি হারিয়েছিলেন নিউজিল্যান্ডের লিসা রেইড। তখন তিনি ১১…


চোখের সামান্য অসুখ সারাতে লোকজন কত কি করে। সেখানে স্রেফ টেবিলের ধাক্কায় দৃষ্টিশক্তি ফেরত! এ যে বাংলা সিনেমাকেও হার মানাল। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি কিন্তু সত্যি। ১৯৮৭ সালে দৃষ্টি হারিয়েছিলেন নিউজিল্যান্ডের লিসা রেইড। তখন তিনি ১১ বছরের বালিকা। এরপর এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে।
দু হাজর সালের ১৫ নভেম্বর। তখন লিসা ২৪ বছরের যুবতী। রাতে শুতে যাওয়ার আগে অভ্যাসবশত প্রিয় কুকুরটিকে আদর করতে গেছেন। ওকে চুমু খাওয়ার জন্য মুখটা নিচু করেছেন। সঙ্গে সঙ্গে কফি টেবিলের সঙ্গে সজোরে ঠুকে গেল মাথাটা। কী আর করা। ব্যাথা নিয়েই গেলেন ঘুমুতে। পরদিন সকালে ঘুম থেকে জেগে দেখেন চারদিক ফকফকা। মানে তিনি সবই দেখতে পাচ্ছেন। একটা ধাক্কা তার হারানো দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। একে মিরাকল বললেও কম বলা হয়। নিউজিল্যান্ডের চিকিৎসা বিজ্ঞানীরা এখনো এর কারণ খুঁজে বের করতে পারেননি।
গত ১৬ নভেম্বর ছিল তার দৃষ্টি ফিরে পাওয়ার ১৪তম বার্ষিকী। বিশেষ এই দিনটিকে ঘটনা করেই উদযাপন করেছেন ৩৮ বছরের লিসা রেইড। এ সম্পর্কে স্থানীয় এক পত্রিকাকে তিনি বলেন,‘এ ঘটনা বর্ণনা করার মত ভাষা আমার জানা নেই। এই সুন্দর পৃথিবীকে আবার দেখতে পাওয়া আমার জন্য একটি ঈশ্বরের বিরাট উপহার।’

No comments