গত ৮ এপ্রিল লন্ডনের রাস্তায় এক বিচিত্র জুটি দেখে চমকে উঠেছিলেন অনেকেই। সকাল সাড়ে আটটার দিকে প্রাতঃভ্রমণে বেড়িয়েছেন এক স্মার্ট তরুণী। তার এক হাতে ধরা একটি কফিমগ। অন্যহাতে কুকুরের চেইন। কিন্তু ওই চেইনে কুকুরের বদলে বাঁধা রয়েছেন সুবেশী এক ভদ্রলোক। তিনি নারীটির পিছনে হামাগুড়ি দিচ্ছেন- ঠিক যেন এক প্রভুভক্ত কুকুর।
কফি মগে আয়েশ করে চুমুক দিতে দিতে হাঁটছেন ওই সুন্দরী যুবতী। বাধ্য পশুর মত তার পিছন পিছন হাঁটছেন থুক্কু হামাগুড়ি দিচ্ছেন প্রেমিক পুরুষটি।
লন্ডনের ফারিনডন এলাকায় এই অদ্ভূত ঘটনাটি নিজের স্মার্টফোনে ভিডিও করেন এক পথচারী। পরে নিজের টুইটারে এটি ছেড়ে দেন। আর যায় কোথায়। শেয়ারের বন্যায় ভেসে যায় ফেসবুক। অনেকে এতে মন্তব্যও করেছেন। সবার মুখে একটাই প্রশ্ন কে এই লোক, তিনি এভাবে মেয়েটির সঙ্গে যাচ্ছেন কেন? এসব প্রশ্নর কোনো উত্তর পাওয়া যায়নি। হতে পারে স্রেফ মজা করার জন্য তারা এমনটি করেছেন। এমনও তো হতে পারে তারা সত্যিকারের প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার মন রাখতে পুরুষরা কত কিছুই করেন। আর প্রেমিকাটি যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নেই!

No comments