Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

Top 2018 : পি চাচানের ফাঁকে এই প্রথম

গত জুনে জার্মানি ভ্রমণে গিয়েছিল এক মার্কিন ছাত্র। ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় শহর তুবিনজেনের চিত্রকর্ম ঘুরে ঘুরে দেখছিলেন। দেখতে দেখতে বখানিকটা বেখায়াল হয়ে যান। ফলে আটকা পড়েন ‘ভালবাসার’ কঠিন ফাঁদে মানে বিশাল এক ভাস্কর্যের চিপায়। ভা…


গত জুনে জার্মানি ভ্রমণে গিয়েছিল এক মার্কিন ছাত্র। ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় শহর তুবিনজেনের চিত্রকর্ম ঘুরে ঘুরে দেখছিলেন। দেখতে দেখতে বখানিকটা বেখায়াল হয়ে যান। ফলে আটকা পড়েন ‘ভালবাসার’ কঠিন ফাঁদে মানে বিশাল এক ভাস্কর্যের চিপায়।
ভালোবাসার ফাঁদ বলে কথা। সেখান থেকে বের হওয়া কি এতই সোজা! শেষে ডাো হল দমকল বাহিনীকে। একজন দু জন নয়- চারটি ট্রাক আর ২২ দমকল কর্মীর কঠিন পরিশ্রমের ফলেই না উদ্ধার পেলেন ওই তরুণ। গোটা ঘটনাটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেন তার এক ফিচকে বন্ধু। আর যায় কোথায়। এ ঘটনা স্বচোখে দেখতে হুমড়ি খেয়ে পড়েন হাজার হাজার লোকজন।
ছাত্রটি আটকা পড়েছিলেন পেরুভিয়ার বিখ্যাত ভাস্কর ফার্নান্দো ডি লা জারার এক শিল্পকর্মে। তার তৈরি ওই ভাস্কর্যের নাম ‘পি চাচান’ ইংরেজিতে যার মানে হচ্ছে ‘মেকিং লাভ’। গত ১৩ বছর ধরে এটি দণ্ডায়মান রয়েছে তুবিনজেন বিশ্ববিদ্যালয়ের বাইরে। তবে পি চাচানের ফাঁকে আটকা পড়ার এটিই নাকি প্রথম ঘটনা।

No comments