Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দেখুন দম্পতিদের ঝগড়া

স্বামী-স্ত্রীর ঝগড়া পারিবারিক জীবনে খুব স্বাভাবিক এবং সাধারণ ব্যাপার। আসলে, স্বামী-স্ত্রীর মধ্যে চেঁচামেচি, কথা কাটাকাটি হওয়াটা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের লক্ষণ। কিন্তু স্ত্রীরা যখন রেগে গিয়ে চেঁচামেচি করেন, স্বামীদের তখন সাব…


Image result for সেক্স


স্বামী-স্ত্রীর ঝগড়া পারিবারিক জীবনে খুব স্বাভাবিক এবং সাধারণ ব্যাপার। আসলে, স্বামী-স্ত্রীর মধ্যে চেঁচামেচি, কথা কাটাকাটি হওয়াটা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের লক্ষণ। কিন্তু স্ত্রীরা যখন রেগে গিয়ে চেঁচামেচি করেন, স্বামীদের তখন সাবধানে পরিস্থিতির সামাল দেওয়া উচিৎ। না হলে, পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। ঝগড়ার সময়ে স্বামীদের কি কি করা উচিৎ অথবা উচিৎ নয়, তার একটা তালিকা নীচে দেওয়া হল। পড়তে থাকুন।

1. ঝগড়ার সময়ে স্বামীরা প্রায়ই নিজেদের সপক্ষে যুক্তি পেশ করতে থাকেন। মনে রাখবেন, এটা আদালতে চলে, স্ত্রীদের কাছে চলে না। ঝগড়ার সময়ে স্ত্রীরা কোনওরকম যুক্তি শুনতে চান না। আপনি যত যুক্তি দেখাবেন, তার রাগ তত চড়তে থাকবে। তিনি মনে করবেন আপনি তার কথা মন দিয়ে শুনছেন না অথবা তার কথাগুলো আপনার মাথায় ঢুকছে না। তাই নিজের ভালর জন্যই যুক্তি সাজানো বন্ধ করুন।

2. পাল্টা চেঁচামেচি করবেন না। নিজেকে শান্ত রাখবার চেষ্টা করুন। হতেই পারে আপনি ঠিক, তিনিই ভুল। কিন্তু সেটা প্রমান করবার জন্য এই সময়টা কখনোই উপযুক্ত নয়। আপনি পাল্টা চেঁচামেচি করলে বা রাগ দেখালে হিতে বিপরীত হতে পারে। তার চেয়ে ভাল চুপ করে থাকুন। কাজটা কঠিন যদিও, তবুও আখেরে আপনার লাভই হবে। তার চেয়ে স্ত্রীকে শান্ত করবার চেষ্টা করুন। তাকে তার রাগ প্রকাশ করবার সুযোগ দিন। তিনি একবার শান্ত হয়ে গেলে, আপনার সামনে আবার সুযোগ আসবে তাকে বুঝিয়ে বলবার। সেই সুযোগের অপেক্ষায় থাকুন।

3. শুনতে থাকুন। তিনি যা বলছেন কান খোলা রেখে শুনুন। মাঝে মাঝে সম্মতি-সূচক মাথা নাড়ুন, হুঁ-হাঁ করতে থাকুন। মাঝে মাঝে টুক টাক প্রশ্ন করুন। কখনই তাকে উপেক্ষা করবেন না বা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বেন না। তার যেন মনে হয় আপনি তার কথা মন দিয়ে শুনছেন। এতে তার রাগ ধীরে ধীরে কমতে থাকবে।
4. যদি দোষটা আপনার হয়ে থাকে, চটপট নিজের ভুল স্বীকার করে ফেলুন। এ ব্যাপারে সৎ থাকাটা দুজনের সম্পর্ককে আরও শক্ত বাঁধনে বাঁধবে। আপনার ওপর আপনার স্ত্রীর আস্থা, বিশ্বাস আরও বাড়বে। ঝগড়াও চটপট মিটবে। ওপরের পরামর্শগুলো মেনে চলুন, সারা জীবন দাম্পত্য সুখ উপভোগ করুন।

No comments