Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

চারদিকে পরকীয়ার বাড়বাড়ন্ত : এই টিপসে ধরে ফেলুন নিজের ঘরের পরকীয়া

বিয়ের পর মেয়েদের কাছে স্বামীই একমাত্র সহায়। মেয়েরা তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, লজ্জা-ভয়, আশা-আকাঙ্খার কথা বিশ্বাস ক’রে, একমাত্র স্বামীর কাছেই বলে।
সেই স্বামীটিই যদি বিশ্বাসভঙ্গ করেন, অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে পরেন, তাহলে কেমন…





বিয়ের পর মেয়েদের কাছে স্বামীই একমাত্র সহায়। মেয়েরা তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, লজ্জা-ভয়, আশা-আকাঙ্খার কথা বিশ্বাস ক’রে, একমাত্র স্বামীর কাছেই বলে।
সেই স্বামীটিই যদি বিশ্বাসভঙ্গ করেন, অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে পরেন, তাহলে কেমন লাগে?
পুরুষ মানুষের, মেয়েদের প্রতি আকর্ষণ থাকাটা স্বাভাবিক। সেই আকর্ষণ, আসক্তিতে পরিণত হতে সময় লাগে। এই সময়টা, পুরুষের আচরণে কিছু পরিবর্তন দেখা যায়, যা থেকে বোঝা যায় পুরুষটি অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে পড়ছে কিনা। একজন স্ত্রীর চোখে, স্বামীর এই পরিবর্তনগুলো ধরা পড়ে। স্ত্রী হিসাবে আপনার চোখে যদি আপনার স্বামীর এই পরিবর্তনগুলো ধরা পরে এবং আপনি যদি, সেই সময়েই সাবধান হন, তবে স্বামীকে বশে রাখতে পারেন। এই লক্ষণগুলো নীচে দেওয়া হ’ল।রুষ মানুষ, স্বভাবতই, স্ত্রীকে লুকিয়েই পরকীয়া করে, এবং তার এই পরকীয়া-প্রেম যাতে তার স্ত্রীর কানে না পৌঁছয়, তার জন্য চেষ্টার খামতি রাখে না।

কিন্ত আপনি যদি সাবধান হন, তাহলে আপনার চোখে স্বামীর আচরণের এই পরিবর্তনগুলো ধরা পড়বেই —

আপনার স্বামীটি, নিজের চেহারার প্রতি অতিরিক্ত সচেতন হয়ে পড়েছেনঃ চুলের ছাঁট, দাড়ির কাট, পোশাকের ঠাট-বাট, সবই পাল্টে ফেলেছেন। নিত্য নতুন জামাকাপড় কিনছেন আর আয়নার সামনে বেশি সময় কাটাচ্ছেন। আপনার স্বামীর এই পরিবর্তন যদি সম্প্রতি হয়ে থাকে তবে সম্ভবত আপনার স্বামী কাউকে ইমপ্রেস করবার চেষ্টা করছেন।

আপনার স্বামীটি, হঠাৎ করে শরীরের মেদ ঝরাতে কসরৎ শুরু করেছেনঃ স্লিম হতে জিম করছেন, অনন্ত উৎসাহে। লো-ফ্যাট ডায়েট শুরু করেছেন। এমনটা হলে নজর রাখুন। উনি হয়ত অন্য মহিলার ঘনিষ্ঠ হতে শুরু করেছেন।

আপনার স্বামীটি, নিয়মিত পার্লারে যাচ্ছেন, ডিওডোরেন্ট, আফটার শেভ, এবং পারফিউমের সেট পাল্টে ফেলেছেনঃ

ঘন ঘন ফেসিয়াল করাচ্ছেন, নিয়মিত শেভ করছেন, পারফিউমের ব্যাপারে খুঁতখুঁতে হয়ে পড়েছেন। কেবলমাত্র বিশেষ ব্র্যান্ডের পারফিউমই ব্যবহার করছেন। সবসময়েই ব্যাগে ডিওডোরেন্ট, পারফিউম নিয়ে ঘুরছেন। সাবধান হোন। হয়ত আপনার উনি প্রেমে পড়েছেন।

আপনার স্বামীটি, স্ত্রীকে সময় কম দিচ্ছেন, আবেগেও ঘাটতি দেখা যাচ্ছেঃ

এটাই সাধারণত পরকীয়া প্রেমের প্রথম লক্ষণ।  অন্য মহিলার প্রতি দুর্বল হয়ে পড়লে, আপনার স্বামীটি সবসময় তারই কথা চিন্তা করবেন, এবং আপনার আবেগের প্রতি নিস্পৃহ হয়ে পড়বেন। দুজন মহিলার প্রতি সমান আবেগ ধরে রাখা, পুরুষের স্বভাব বিরুদ্ধ।

এই সময়ে, আপনার স্বামীটি আপনার সাথে স্বাভাবিক কথোপকথনের পরিমাণ কমিয়ে দেবেন। তখনই বোঝা যাবে, আপনার স্বামীটি আপনার কাছে কিছু লুকোতে চাইছেন।

অনেক সময়, পরকীয়া প্রেমের অপরাধ বোধ থেকেও, আপনার স্বামীটি আপনার কাছে তার আবেগ সংবরণ করতে শুরু করতে পারেন।

আপনার প্রতি স্বামীটির ব্যবহার ক্রমশঃ পরিবর্তন হচ্ছেঃ

দুটি সমান্তরাল সম্পর্ক বজায় রাখতে গিয়ে আপনার স্বামীটি প্রচুর মানসিক চাপে থাকছেন। ফলে আপনার সাথে হামেশাই খিটিমিটি লেগে থাকছে।

আপনার স্বামীটি, আপনার বিভিন্ন খুঁত বের করার চেষ্টা করছেন। আপনার পোশাক, চেহারা, কথাবার্তা, কাজকর্ম, বন্ধুবান্ধব, … তার অপছন্দের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।  তখনই বোঝা যাবে, আপনার স্বামীটি তার স্ত্রীর চেয়ে প্রেমিকাকে বেশি পছন্দ করতে শুরু করেছেন।

আপনার স্বামীটি ইদানীং আপনার কাছে কিছু লুকোচ্ছেনঃ

এটা পরকীয়া সম্পর্কের একটা বড় লক্ষণ। কোলাহল এড়ানোর ছলে, প্রায় প্রতিটি ফোনই রিসিভ করছেন একান্তে, আপনাকে এড়িয়ে।

ফোনটি বাজলেই কথা বলতে চলে যাচ্ছেন পাশের ঘরে। অথবা আপনি সামনে থাকলে ফোন রিসিভ করছেনই না।

আপনার স্বামীটি ইদানীং তার ফোনে পাসওয়ার্ড লাগিয়েছেন এবং সেই পাসওয়ার্ড আপনাকে বলেন নি। জিজ্ঞেস করলে বলছেন অফিসের গুরুত্বপূর্ণ ইমেল রয়েছে। ফোন করবার পরে কল লিস্ট থেকে নম্বর ডিলিট করে দিচ্ছেন। মেসেজ পড়ে তা ডিলিট করে দিচ্ছেন। এগুলো থেকে আপনি বুঝতে পারবেন তিনি আপনার কাছে কিছু লুকোতে চাইছেন।

আপনার স্বামীটি বাড়ির বাইরে বেশি সময় কাটাচ্ছেনঃ

ইদানীং, প্রায়ই রাত করে বাড়ি ফিরছেন অফিসের কাজের চাপের অছিলায়। অফিসের ট্যুরের কারণে ঘন ঘন বাড়ির বাইরে থাকছেন। এমনকি ছুটির দিনেও বাড়ির বাইরে যাবার বিভিন্ন ছুতো খুঁজে বের করছেন। পরকীয়া প্রেমে যত গভীর হবে, তিনি তত কম, আরও কম সময় কাটাবেন বাড়িতে, আপনার সাথে।



এই পরিস্থিতিতে আপনার কি করা উচিৎঃ

যদিও এই পরিস্থিতিতে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, তবুও মাথা ঠান্ডা রাখাটাই বুদ্ধিমানের কাজ। ঝগড়াঝাঁটি  করলে হিতে বিপরীত হতে পারে। কেবলমাত্র সন্দেহের বশে কোনও সিদ্ধান্তে পৌঁছতে নেই। ভাল করে যাচাই করে সত্যে পৌঁছনোর চেষ্টা করুন। আপনার স্বামীর পরকীয়া প্রেম সম্বন্ধে আপনি যদি একশ ভাগ নিশ্চিত হন তাহলে নীচের কাজগুলো করুনঃ

1. যথেষ্ট প্রমাণ জোগাড় করুন যাতে আপনার স্বামী অভিযোগ অস্বীকার করতে না পারেন।

2. আপনার স্বামী যদি আপনার কথা না শোনেন, তাহলে এমন একজনকে দিয়ে বলান, যার কথা আপনার স্বামী শোনেন।

3. আপনার স্বামীকে বলুন, তিনি যদি পরকীয়া বন্ধ না করেন তাহলে আপনি আপনার সন্তানদের নিয়ে আলাদা হয়ে যাবেন। অধিকাংশ ক্ষেত্রে এই ওষুধে কাজ হয়।

4. ওপরের উপায়গুলো কোনোটাই কাজ না করলে, কোনো ভাল ম্যারেজ কাউন্সিলরের পরামর্শ নিন।

No comments