আমরা জানি যে, প্রকৃতিগতভাবেই মেয়েরা পুরুষদেরকে আকর্ষণ করে। কোন মেয়ে কতটা আকর্ষক তা নির্ভর করে মেয়েদের কিছু শারীরিক বৈশিষ্ট্যের ওপর। প্রচলিত ধারণা অনুযায়ী মেয়েরা স্লিম, দোহারা গড়ন হলে, এবং উন্নত বুক ও নিতম্বের অধিকারী হলে, পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় হয়। কিন্তু এ ব্যাপারে সাম্প্রতিক গবেষণা কি বলছে জানেন কি? শুনুন তাহলেঃ DePaul বিশ্ববিদ্যালয়ের Psychology and Gender Studies বিভাগের অধ্যাপক Dr. Midge Wilson বলছেন, মেয়েদের শরীরের পাঁচটি বৈশিষ্ট্য পুরুষদের আকর্ষণ করে সবথেকে বেশি। এদের মধ্যে প্রথম দুটি প্রকৃতিদত্ত, বাকিগুলি চর্চিত। ক্রমান্বয়ে সেগুলি হলঃ
1. কোমর এবং নিতম্বের আনুপাতিক মাপঃ মেয়েদের কোমরের থেকে নিতম্বের মাপ বেশি হয়, বাচ্চাকে কোলে নেওয়ার সুবিধের জন্য। আবার এই নিতম্বের মাপই মেয়েদেরকে পুরুষের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সমীক্ষায় দেখা গেছে যেসব মেয়েদের কোমর ও নিতম্বের মাপের অনুপাত 7:9, তারাই পুরুষদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়। দুর্ভাগ্যবশতঃ এই অনুপাতটা মেয়েদের ক্ষেত্রে প্রকৃতিদত্ত। শরীরচর্চা করে বা প্লাস্টিক সার্জারি করে এই অনুপাতের হেরফের করা যায় না।
2. তীক্ষ্ন কণ্ঠস্বরঃ পুরুষরা প্রকৃতিগতভাবেই মেয়েদের কণ্ঠস্বর দ্বারা আকৃষ্ট হয়। মেয়েদের কণ্ঠস্বরের তীক্ষ্নতার হেরফের হয় তাদের বয়স এবং প্রজনন ক্ষমতার ওপর নির্ভর করে। একটি গবেষণায় দেখা গেছে, 21 থেকে 30 বছর বয়সী মহিলাদের কণ্ঠস্বর সবচেয়ে তীক্ষ্ন হয়। তার কারণ ওই সময়েই মহিলারা সবচেয়ে বেশি প্রজননক্ষম থাকে। তাই ওই সময়েই মহিলারা পুরুষদের আকৃষ্ট করতে পারে সবথেকে বেশি। এটাকেও ইচ্ছে করলেই বদলানো যায় না।
3. স্বাস্থ্যোজ্বল চুলঃ চুলের দৈর্ঘ্য, রঙ, জৌলুস ইত্যাদি নির্ভর করে মেয়েদের প্রজনন হরমোনের ওপর। যে মেয়ের প্রজনন ক্ষমতা বেশি, তার চুলও স্যাস্থ্যকর। সেই কারণে পুরুষরাও স্বভাবতই সুন্দর চুলওয়ালা মেয়েই পছন্দ করে। হয়ত নিজেদের অজান্তেই। অতএব, নিয়মিত চুলের পরিচর্যা করলে মেয়েদের আরও বেশি আকর্ষণীয় দেখায়।
4. সুন্দর হাসিঃ ঝকঝকে দাঁত এবং সুন্দর হাসি মেয়েদেরকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। হাসি দিয়েই একজন মেয়ের মানসিক সুস্থতা ও প্রাণপ্রাচুর্য্য বোঝা যায়। তাই স্বভাবতই পুরুষরা মেয়েদের সুন্দর হাসির প্রতি বেশি আকৃষ্ট হয়।
5. লাল রঙ: শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে লাল রঙ পুরুষদের আকর্ষণ করে বেশি। একটি সমীক্ষায় দেখা গেছে মেয়েরা অন্য কোনও রঙের তুলনায় লাল রঙ ব্যবহার করলে প্রায় ৪০% বেশি পুরুষ আকৃষ্ট হয়। অতএব পোশাক, জুতো, লিপস্টিক, নেলপালিশ, ইত্যাদি প্রসাধন সামগ্রী লাল হলে সেটা মেয়েদের অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এবার বুঝলেন, প্রকৃতি পুরুষ মানুষকে কিভাবে তৈরী করেছে?

No comments