Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

চিটফান্ড মামলায় এবার গ্রেফতার সাংবাদিক সুমন চট্টোপাধ্যয়

প্রেসকার্ড নিউজ, কলকাতা, ২০ ডিসেম্বর: ফের নক্ষত্রপতন! এবার আইকোর চিটফান্ড মামলায় গ্রেপ্তার হলেন বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। একসময় আনন্দবাজার পত্রিকার সম্পাদনা করা ছাড়াও তিনি বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে তিনি…



প্রেসকার্ড নিউজ, কলকাতা, ২০ ডিসেম্বর: ফের নক্ষত্রপতন! এবার আইকোর চিটফান্ড মামলায় গ্রেপ্তার হলেন বিশিষ্ট সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। একসময় আনন্দবাজার পত্রিকার সম্পাদনা করা ছাড়াও তিনি বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে তিনি "এই সময়'' সংবাদপত্র সম্পাদনার কাজেও যুক্ত ছিলেন।

তাকে বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে ৪ ঘন্টা জেরা করা হয়। জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে ভুবনেশ্বর আদালতে নিয়ে যাওয়া হবে।

 ওই চিটফান্ড সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই সংস্থা থেকে তিনি অর্থনৈতিক সুবিধা পেয়েছিলেন এবং বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন বলে অভিযোগ। পার্কস্ট্রিট থানায় সুমন চট্টোপাধ্যায় এর বিরুদ্ধে মামলা রুজু করে ওই চিট ফান্ড সংস্থা আইকোর কর্তৃপক্ষ। তার পরেই তদন্ত শুরু হয়েছিল।

No comments