Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতায় রাজ্য সম্মেলন করবে নম:শূদ্র বিকাশ পরিষদ

প্রেসকার্ড নিউজ, কলকাতা, ২০ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতায় রাজ্য সম্মেলন করতে যাচ্ছে অল ইন্ডিয়া নম:শূদ্র বিকাশ পরিষদ। বৃহস্পতিবার ওই সংগঠনের সর্ব ভারতীয় নেতা মুকুল চন্দ্র বৈরাগ্য জানান,'ফেব্র…



প্রেসকার্ড নিউজ, কলকাতা, ২০ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কলকাতায় রাজ্য সম্মেলন করতে যাচ্ছে অল ইন্ডিয়া নম:শূদ্র বিকাশ পরিষদ। বৃহস্পতিবার ওই সংগঠনের সর্ব ভারতীয় নেতা মুকুল চন্দ্র বৈরাগ্য জানান,'ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে মহাজাতি সদনে রাজ্য সম্মেলন হবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন।' তিনি জানান,ওই সভা থেকে তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানানো হবে।ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্মেলনে আসা নিয়ে কথা হয়েছে বলেও জানান মুকুল বাবু।

কিন্তু কেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে সভা করছেন? ওই নম:শূদ্র নেতা বলছেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল নম:শূদ্র উন্নয়ন পর্ষদ করতে হবে। আমাদের জাতিগত সার্টিফিকেট পেতে সমস্যা হচ্ছে তা সমাধান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছেন। বহুবার আমাদের সাথে বৈঠক করেছেন। যিনি আমাদের পাশে দাঁড়ালেন,পশ্চিমবঙ্গ নম:শূদ্র উন্নয়ন পর্ষদ উপহার দিলেন তাঁকে ধন্যবাদ জানানো আমাদের নৈতিক কর্তব্য।' রাজ্যে নম:শূদ্র উন্নয়ন পর্ষদ গঠিত হওয়ায় খুশি ওই সম্প্রদায়ের মানুষ। আর সেকারণে বিভিন্ন জায়গায় সভা করে মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন নেতারা।

আলিপুরদুয়ার ২৩ ডিসেম্বর, মালদা ২৮ ডিসেম্বর, উত্তর দিনাজপুরে ২৯ ডিসেম্বর, ফালাকাটায় ৩১ ডিসেম্বর ও কোচবিহারে ০৬ জানুয়ারি জনসভা করে মূখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবে অল ইন্ডিয়া নম:শূদ্র বিকাশ পরিষদ। মালদাতে মহিলাদের নিয়ে সভা করবে।

এদিকে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন তাতে খুশি নম: শূদ্ররা। মুকুল চন্দ্র বৈরাগ্য বলছেন, ওপার থেকে আসা হিন্দুদের নিয়ে মিথ্যা রাজনীতি করছে বিজেপি। কোন নেতা যে কখন কী বলছেন ঠিক নেই। অমিত শাহ এক কথা বলছেন তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী আরেক কথা বলছেন। আবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলছেন, বাংলায় এনআরসি হবে। আসলে ওপার থেকে আসা লক্ষ লক্ষ হিন্দু মানুষদের নাগরিকত্ব নিয়ে রাজনীতি করছে বিজেপি।"

নম:শূদ্র নেতাদের প্রশ্ন,যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আসাম ছাড়া কোনও রাজ্যে এনআরসি হবেনা তাহলে এখানকার বিজেপি নেতারা কী করে বলেন, এনআরসি করে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়াবেন। আর আসামে এনআরসি হলেতো বাংলাদেশ থেকে আসা লক্ষ লক্ষ হিন্দুরা সমস্যায় পড়বেন। ওপার থেকে আসা হিন্দুদের নিয়ে এই নোংরা রাজনীতি বন্ধ হোক।
মুকুল বাবু বলেন, হিন্দুদের স্বার্থে আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাইছি।

No comments