Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

লাভ না ক্ষতি, রিপোর্ট জমা পড়ার পরেই জোটের সিদ্ধান্ত নেবে সিপিএম

প্রেসকার্ড নিউজ, কলকাতা, ২০ডিসেম্বর: কেন করব জোট? জোট করলে লাভ না ক্ষতি? আগে উত্তর, পরে সিদ্ধান্ত। জোটে ইচ্ছুক রাজ্য গুলিকে এমনই ফরমান দিয়েছে সিপিএম কেন্দ্রীয় কমিটি।

কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখলেও জল মেপে এগোতে চাইছে …


প্রেসকার্ড নিউজ, কলকাতা, ২০ডিসেম্বর: কেন করব জোট? জোট করলে লাভ না ক্ষতি? আগে উত্তর, পরে সিদ্ধান্ত। জোটে ইচ্ছুক রাজ্য গুলিকে এমনই ফরমান দিয়েছে সিপিএম কেন্দ্রীয় কমিটি।

কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলা রাখলেও জল মেপে এগোতে চাইছে সিপিএম। সূত্রের খবর, শেষ কেন্দ্রীয় কমিটি বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে আলোচনা হয়। সেখানেই উঠে আসে লাভ ক্ষতি হিসেবের অঙ্ক। জোট পন্থী বাংলাকে চাপে ফেলতে কারাত লবির পক্ষ থেকে জোট করলে লাভ কি হবে জানতে চাওয়া হয়।

 কারণ, ২০১৬ সালে গোপালন ভবনের নিষেধাজ্ঞা উড়িয়ে বাংলায় তৃণমূলকে হারাতে কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন আলিমুদ্দিনের নেতারা। তারপর আড়াই বছর অতিক্রান্ত হয়েছে। সিপিএম প্রধান বিরোধী দলের তকমা হারিয়েছে। এরপর ঢোঁক গিলতে হয়েছিল জোটপন্থী সিপিএম নেতাদের। কিন্তু লোকসভার হাওয়া গরম হতেই আবার ময়দানে জোট তত্ত্বকে নামিয়ে এনেছেন সূর্যবাবুরা। এদিকে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে রদবদল হওয়ায় এখন একলা চলার বার্তা দিচ্ছে তারা। এই পরিস্থিতিতে বুঝে শুনেই জোট করতে চাইছেন সিপিএমের শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, শুক্রবার থেকে দুই দিনের রাজ্য কমিটির বৈঠকে এই প্রসঙ্গে আলোচনা হবে। পাশাপাশি রবিবার বিশেষ অধিবেশনেও এই নিয়ে আলোচনা হওয়ার কথা। সেখানে আলোচনা হওয়ার পর জেলা ভিত্তিক রিপোর্ট নিয়ে তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। যদি দেখা যায় জোট করে দলের ভোট রাজনীতিতে লাভ হচ্ছে তাহলে জোটে সায় দেওয়া হবে। না হলে জোট হবে না। তব এটা শুধু মাত্র বাংলার জন্য নয়, সমস্ত রাজ্যের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত।

No comments