Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

জয়ী তৃণমূল, ২য় বিজেপি

প্রেসকার্ড নিউজ, কলকাতা, ১৯ ডিসেম্বর: ১১৭ নম্বর পৌরসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃনমূলের তরুণতুর্কি প্রাথী অমিত সিং। তিনি নিকটতম প্রতিদন্দী বিজেপি প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে ৫ হাজার ৪৮২ ভোটের ব্যাবধানে হারিয়ে জয়ী হন উপনির্বাচ…



প্রেসকার্ড নিউজ, কলকাতা, ১৯ ডিসেম্বর: ১১৭ নম্বর পৌরসভার উপনির্বাচনে জয়ী হলেন তৃনমূলের তরুণতুর্কি প্রাথী অমিত সিং। তিনি নিকটতম প্রতিদন্দী বিজেপি প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে ৫ হাজার ৪৮২ ভোটের ব্যাবধানে হারিয়ে জয়ী হন উপনির্বাচনে।

এই নির্বাচনে সংশ্লিষ্ট ওয়ার্ডে বিজেপি উঠে এল দিতীয় স্থানে। তৃনমূল প্রাথীর মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ৯২৬। বিজেপি প্রাথীর প্রাপ্ত ভোট ২ হাজার ৪৪৪ ভোট। সংশ্লিষ্ট ওয়ার্ডের উপনির্বাচনে সিপিএম প্রাথী অমিতাভ কর্মকার ১ হাজার ১১ টি ভোট পেয়ে তৃতীয় স্থানে।এবং কংগ্রেস প্রার্থী প্রভিষেক সিং ৪৩৬ টি ভোট পেয়েছে।

১১৭ ওয়ার্ডে কাউন্সিলর শৈলেন দাশগুপ্তের মৃত্যুর ২ বছর পর সম্প্রতি রাজ্যে নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী গত ১৬ ডিসেম্বর উপনির্বাচনের দিন ঘোষনা হয়। এবং ১৯ ডিসেম্বর ফলাফলের দিন ঘোষণা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে। সেইমতো গত রবিবার সংশ্লিষ্ট ওয়ার্ডে ভোটগ্রহন প্রক্রিয়া চলে এবং বুধবার ফলাফল ঘোষনার শুরু থেকেই এগিয়ে ছিল তৃনমূল প্রাথী অমিত। বুধবার বেলা বাড়তেই ফলাফল স্পষ্ট হতে থাকে। তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উল্লাস চলে। সবুজ আবিরে ছেয়ে যায় ভোট গননা কেন্দ্রের বাইরে।

জয়ী প্রাথী অমিত জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকান্ডের ফলেই এই জয়। মানুষ দুহাত ভরে তৃনমূলকে আশীর্বাদ করেছে। আগামী দিনে ১১৭ ওয়ার্ডের বাসীন্দাদের জন্য আরো উন্নয়ন করবেন বলে জানালেন অমিতবাবু।
তিনি এদিন বলেন, সিপিএমের ভোট বিজেপির বাক্সে পড়ার ফলে বিজেপি দিতীয় স্থানে আসতে পেরেছে। নাহলে বিজেপির জমানত জব্দ হত।

সংশ্লিষ্ট ওয়ার্ডে জয়ী তৃনমূল প্রাথী অমিত সিংয়ের বাবা তথা কলকাতা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং তৃনমূলের হয়ে ভোটে লড়ে হেরেছিলেন। তারকবাবু এ নিয়ে জানিয়েছেন, কংগ্রেস ও সিপিএমের জোট করে তাকে হারিয়েছিল।

তবে বিজেপি প্রার্থী সোমনাথ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচনের দিন তৃণমূলের বাইক বাহিনীর দাপাদাপির জেরে অনেকে ভয়ে ভোট দিতে ভোট গ্রহন কেন্দ্রে আসতে পারেনি। তার জেরেই তাদের এই হার।

যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে তৃনমূল।
উপনির্বাচনের প্রাপ্ত ভোট ১২ হাজার ১৫ টি। মোট ৬৩. ৫৯ শতাংশ ভোট পড়ে ১৬ ডিসেম্বর। তৃনমূলের প্রাপ্ত ভোট ৭ হাজার ৯২৬। বিজেপি পায় ২ হাজার ৪৪৪ টি। সিপিএম পায় ১ হাজার ১১ টি ও কংগ্রেস পায় ৪৩৬ টি। গত ২০১৫ পুরসভার নির্বাচনের থেকে এই উপনির্বাচনে তৃনমূল ১৯ শতাংশ ভোট বেশি পেয়েছে।১০১৫ নির্বাচনের নিরিখে ৯ শতাংশ ভোট কমেছে বিজেপির। ফলে সিং পরিবারে বাবা তারক সিং, মেয়ে কৃষনা সিং ও ছেলে অমিত সিং। তিন জনেই কাউন্সিলর হলেন একই পরিবার থেকে একই দলের হয়ে।

No comments