Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

কৃষক আন্দোলনের সাফল্য দাবি করলে কংগ্রেসের উন্মাদের স্বপ্ন দেখছে: হান্নান

প্রেসকার্ড নিউজ, কলকাতা, ১৯ ডিসেম্বর: কংগ্রেস যদি কৃষক আন্দোলনের সাফল্য দাবি করে, তাহলে তা উন্মাদের স্বপ্ন হয়ে যাবে। এমনই দাবি করলেন, কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক তথা সিপিএম পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা।

সম্প্রতি, কংগ্রেস সভ…



প্রেসকার্ড নিউজ, কলকাতা, ১৯ ডিসেম্বর: কংগ্রেস যদি কৃষক আন্দোলনের সাফল্য দাবি করে, তাহলে তা উন্মাদের স্বপ্ন হয়ে যাবে। এমনই দাবি করলেন, কৃষক সভার সর্বভারতীয় সম্পাদক তথা সিপিএম পলিটব্যুরো সদস্য হান্নান মোল্লা।

সম্প্রতি, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, কৃষকদের দাবি পূরণ না হলে মোদির রাতের ঘুম কেড়ে নেব। আর এই বক্তব্যের মাধ্যমে দেশজুড়ে তৈরি হওয়া কৃষক আন্দোলনের রাশ যে তাঁর হাতে, এটাই বোঝানোর চেষ্টা করেন রাহুল। আসলে বাস্তবটা যে অন্য সেটা বোঝাতে গিয়ে অতীতে কংগ্রেসের ভূমিকাও যে কৃষকদের পক্ষে ছিল না তা স্মরণ করিয়ে দেন হান্নান মোল্লা। তিনি দাবি করেন, 'আজ গোটা দেশ কৃষকদের নিয়ে কথা বলে। কৃষকদের জন্য ভাবে। কিন্তু ৩০-৪০ বছর ধরে কৃষকদের প্রসঙ্গে বাম সংগঠনগুলি ছাড়ার কাউকে কোন কথা বলতে শুনিনি। আজকে এই পরিস্থিতি তৈরির পিছনে রয়েছে শেষ তিন বছরের আন্দোলন।যার কারিগর হল বাম ও বাম সহযোগি গণতান্ত্রিক ২০৬ টি কৃষক সংগঠন।' এই প্রসঙ্গেই কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেস যদি কৃষক আন্দোলনের সাফল্য দাবি করে, 'তাহলে তা উন্মাদের স্বপ্ন হয়ে যাবে। কারণ কৃষক আন্দোলনে তাদের ০ শতাংশ ভূমিকাও নেই। এমনকি কংগ্রেসের কোনও কৃষক সংগঠনও নেই।'

তবে কৃষকদের নিয়ে আন্দোলনের সাফল্য যতই আসুক, ভোট রাজনীতিতে তার ফসল যে বামেরা ঘরে তুলতে পারবে না তাও স্বীকার করে নিয়েছেন হান্নান। তিনি বলেন, 'ভোট রাজনীতিতে আমাদের এখনও সেই ধরনের বিশাল নেটওয়ার্ক নেই। তাই আমরা জানি এর ফসল আমরা এখনই পাব না। কিন্তু যে আদর্শ নিয়ে লড়াই সেই আদর্শের জায়গা থেকে কৃষকের নায্য দাবি আদায় করতে পারব।'

No comments