প্রেসকার্ড নিউজ, কলকাতা, ১৯ ডিসেম্বর: রাজ্যে চার লড়াকু বিধায়ককে মন্ত্রী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে সুজিত বসু, ডাঃ নির্মল মাজি, তাপস রায় এবং রত্না ঘোষ মন্ত্রী হচ্ছেন।
ইতিমধ্যে তাঁদের নাম পৌঁছে গিয়েছে রাজভবনে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে৷ আগামিকাল, বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজভবনে মন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন এই চার নতুন মন্ত্রী৷

No comments