প্রেসকার্ড: দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহার বক্তব্য, রাজ্য সরকার ও শাসকদল চক্রান্ত করে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত ভাবে বিজেপির রথযাত্রা কর্মসূচিকে আটকানোর চেষ্টা করেছিল, আদালতের এই রায় থেকেই তা স্পষ্ট। কোর্টের রায় মানুষের জয়। বললেন রাহুল সিনহা। এই রথযাত্রা নিয়ে প্রয়োজনে বিজেপি উচ্চ আদালতেও যাবে, এটা শিবপ্রকাশজি বৈঠকেও জানিয়েছেন মুকুল রায়। অর্থাৎ সরকার যদি ডিভিশন বেঞ্চ বা উচ্চ আদালতে যায়, তাহলে বিজেপিও যে প্রস্তুত সেটাই স্পষ্ট করে দিয়েছেন রাজ্য নেতারা। এদিকে, হাই কোর্টের রায়ের পর, রথযাত্রা বের করার প্রস্তুতি বৈঠক শুরু করে দিলেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। রাহুল সিনহা জানিয়েছেন, বড়দিনের ছুটির পরই রথযাত্রা বের করার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে বিকল্প যে দিন ঠিক করা ছিল, অর্থাৎ ২১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি সেটা হবে কী না। নাকি তার আগেই শুরু হয়ে যাবে রথযাত্রা সেটা নিয়ে এখন বৈঠকে কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহা, শিবপ্রকাশ, অরবিন্দ মেননরা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments