Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

সরকারি প্রকল্প গুলি তুলে ধরতে ডিসপ্লে বোর্ড

প্রেসকার্ড,ঝাড়্গ্রাম,20 ডিসেম্বর :রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে ডিসপ্লে বোর্ড বসানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন l ডিসপ্লে বোর্ডে ভেসে উঠবে সরকারি প্রকল্প গুল…



প্রেসকার্ড,ঝাড়্গ্রাম,20 ডিসেম্বর :রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্প গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়ে ডিসপ্লে বোর্ড বসানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন l ডিসপ্লে বোর্ডে ভেসে উঠবে সরকারি প্রকল্প গুলির তালিকা l সেই প্রকল্পগুলির সুবিধা পেতে হলে কি কি করতে হবে , কত দিনের মধ্যে সুবিধা গুলি পাওয়া যাবে ইত্যাদি তথ্য জানিয়ে দেবে l সাধারণ মানুষ অনেক প্রকল্প সম্পর্কে বিশেষ অবগত নয় বলে তার সুফল পাচ্ছে না l  তাদের এইসব প্রকল্পে অন্তর্ভুক্তির জন্য এই তথ্য সম্বলিত জায়ান্ট স্ক্রিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঝাড়গ্রামের  মহকুমাশাসক সুবর্ণ রায় l তিনি বলেন , জায়ান্ট স্ক্রীনটি পাঁচ মাথার মোড়ে বসানো হলে জেলার আটটি ব্লকের থেকে আসা মানুষজন পাঁচটি রাস্তা থেকেই তা দেখতে পাবেন l  জানা গেছে, পাঁচ মাথা মোড় এলাকায় টোটো বাস ট্রেকার ও অন্যান্য পণ্যবাহী গাড়ি যাতায়াত করায় যানজটের সৃষ্টি হয় l এজন্য পাঁচ মাথা মোড় কে ফাঁকা করার কাজ শুরু হয়েছে l জায়গা ফাঁকা হলেই বসবে উন্নয়ন প্রকল্পের যাবতীয় তথ্য সম্বলিত জায়ান্ট স্ক্রিন l তাতে ভেসে উঠবে বাস ও ট্রেনের সময়সূচিও l

No comments