Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

পিকনিক সেরে ট্রেনে করে ফেরার পথে মদ্যপ যাত্রীদের হাতে আক্রান্ত দম্পতি

প্রেসকার্ড নিউজ, সোনারপুরঃ দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে পরিবারের সকলে মিলে পিকনিক সেরে ফেরার পথে ট্রেনের মধ্যেই মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত সোনারপুররে বাসিন্দা অমিত মন্ডল ও তার পরিবার।  হামলার হাত থেকে বাদ যায়নি তাদের এক বছর…


প্রেসকার্ড নিউজ, সোনারপুরঃ দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারে পরিবারের সকলে মিলে পিকনিক সেরে ফেরার পথে ট্রেনের মধ্যেই মদ্যপ যুবকদের হাতে আক্রান্ত সোনারপুররে বাসিন্দা অমিত মন্ডল ও তার পরিবার।  হামলার হাত থেকে বাদ যায়নি তাদের এক বছরের শিশু সন্তানও। তার পেটের উপর পা তুলে দিয়ে তাকেও মারার চেষ্টা করা হয়ছে বলে অভিযোগ। এমনকি ট্রেনটি বারুইপুর স্টেশনে ঢুকলে অমিত মন্ডল নামে ঐ ব্যক্তিকে মারতে মারতে ট্রেন থেকে নামিয়ে নিয়ে যায় মদ্যপ যুবকের দল। এরপর অমিত বাবুর স্ত্রী ট্রেন থেকে নেমে বারুইপুর জি আর পি তে যায়, কর্মরত পুলিশ অফিসারকে বিষয়টি জানালে পুলিশ অমিত বাবুকে রক্তাক্ত অবস্থায় প্লাটফর্মের বাইরে এক অন্ধকার গলি থেকে উদ্ধার করে আনেন। কিন্তু সেখানেও নিস্তার নেই। অভিযোগ মদ্যপ যুবকের দল থানার মধ্যে ঢুকে পুলিশের সামনেই অমিত বাবুকে ফের মারধোর করে ও তাকে প্রানে মারার হুমকি দেয়  বলে অভিযোগ অমিত বাবুর স্ত্রী মল্লিকা দেবীর।



ট্রেনের মধ্যে বসার জায়গা ধরা নিয়েই কার্যত গণ্ডগোলের সুত্রপাত হয়। রবিবার সন্ধ্যায় আপ ডায়মন্দ হারবার শিয়ালদহ লোকালে উঠে বসার জায়গা নিয়েই কার্যত অমিত মণ্ডলের বচসা বাঁধে কয়েকজন যুবকের সাথে। অভিযোগ ঐ যুবকরা মদ্যপ অবস্থায় ছিলেন। বচসার পর থেকে কার্যত অমিতের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেন তারা। এরপর ট্রেনটি বারুইপুরে ঢুকলে সেখানে ট্রেন থেকে অমিতকে নামিয়ে নিয়ে গিয়ে ও মারধোর করা হয়। অমিতের স্ত্রী নন্দিতা ট্রেন থেকে নেমে বারুইপুর জিআরপি থানায় খবর দিলে পুলিশ অমিতকে উদ্ধার করে। অভিযোগ পুলিশ অমিতকে উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে গেলেও সেখানে পুলিশের সামনেই আবার অমিতের উপর চড়াও হয় অভিযুক্তরা। বারুইপুর জিআরপি কোনক্রমে দুষ্কৃতীদের হাত থেকে ছাড়িয়ে রক্তাক্ত অমিত বাবুকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে তার মাথায় নয়টি সেলাই পরে। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সোনারপুর থানার অন্তর্গত হাসানপুরের ঐ পরিবারটি ভয়ে আতঙ্কে বারুইপুর জিআরপিতে আর অভিযোগ দায়ের না করেই প্রান বাঁচিয়ে বাড়ি ফিরে আসেন। পরিবার টি এখনও আতঙ্কে রয়েছে ও নিরাপত্তা হীনতায় ভুগছেন। অমিতবাবু পেশায় মেডিকেল রিপ্রেসেন্টেটিভ। থানার মধ্যে পুলিশের সামনেই মদ্যপ যুবকদের হাতে মারধোর ও সর্বোপরি প্রান নাশের হুমকি পাবার পর আর থানায় অভিযোগ দায়ের করার সাহস দেখাতে পারেনি তিনি। কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন ঐ পরিবার।

No comments