Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বাস মিনিডোর মুখোমুখি সংঘর্ষ

প্রেসকার্ড নিউজ, হাওড়া:যাত্রীবাহী বাস ও মিনিডোরের মুখোমুখি সংঘর্ষে আহত হল মিনিডোরের চালক ও খালাসী।যার মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর শনিবার সকালে শ্যামপূরের সমুদ্রব…

প্রেসকার্ড নিউজ, হাওড়া:যাত্রীবাহী বাস ও মিনিডোরের মুখোমুখি সংঘর্ষে আহত হল মিনিডোরের চালক ও খালাসী।যার মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর শনিবার সকালে শ্যামপূরের সমুদ্রবাড় থেকে সাঁকরাইলের ধূলাগোড়ে কাঁচা আনাজ আনতে যাচ্ছিল মিনিডোরটি। স্থানীয় সূত্রে খবর এদিন সকাল ১১ টা নাগাদ মিনিডোরটি উলুবেড়িয়া শ্যামপুর রোডে মৌবেশিয়া কালিতলার কাছে আসলে উল্টো দিক থেকে আসা বারাসাত কমলপুর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনায় মিনিডোরটি ছিটকে রাস্তার পাশে উল্টে যায়। খালাসী মিনিডোর থেকে বেরিয়ে আসতে পারলেও চালক ভিতরে আটকে পড়ে।পরে গ্যাস কাটার দিয়ে কেটে চালককে বে রঙ করে হাসপাতালে ভর্তি করে।
উলুবেড়িয়া থানার পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক। দূর্ঘটনার জেরে ওই রাস্তায় কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

No comments