প্রেসকার্ড নিউজ, দুর্গাপুর, ২৯ ডিসেম্বরঃ-- দার্জিলিং থেকে দীঘা কোথাও অস্ত্রের ঝনঝনানি নেই। পৌরাণিকে দেবদেবী নিয়ে যে রথযাত্রা, সেটা রাজনীতিতে হয় না। বিজেপি যা করতে চাইছে আতঙ্ক যাত্রা। দার্জিলিং তাদের হাতছাড়া হবে। লোকসভায় রাজ্যে ৪২ টার মধ্যে ৪২ পাবে তৃণমূল। শনিবার দুপুরে সরকারি অতিথীশালার উদ্বোধনে এসে এমনটাই দাবী করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা উত্তরবঙ্গের তৃণমূল বিধায়ক গৌতম দেব।
প্রসঙ্গতঃ বিগত দু-দুবার লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের দার্জিলিং আসনটি বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। এছাড়াও একটা সময় গোর্খাল্যান্ডের দাবীতে আন্দোলনে কেঁপে উঠেছে দার্জিলিং। মুখ ফিরিয়ে নিয়েছিল পর্যটকরা। কিন্তু গোর্খাল্যান্ড আন্দোলনের অন্যতম নেতা বিমলগুরুং নিজেই আত্মগোপন করে আছে। তার জেরে কোনঠাসা সেই আন্দোলন। স্বাভাবিকভাবেই অনেকটাই শান্ত দার্জিলিংয়ে রাজনৈতিক পালা বদলের প্রশ্ন ওঠে। এদিন গৌতমবাবুকে সেই প্রশ্ন করতেই স্পষ্ট জবাব দেন," দার্জিলিং থেকে দীঘা কোথাও অস্ত্রের ঝনঝনানি নেই। ভারতাত্ত্বার দুটি ভাগ বহুত্ববাদ ও সহিষ্ণতা। বিজেপি ক্ষমতায় এসে স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে।পৌরাণিকে দেবদেবী নিয়ে যে রথযাত্রা, সেটা রাজনীতিতে হয় না। বিজেপি যা করতে চাইছে আতঙ্ক যাত্রা। দার্জিলিং তাদের হাতছাড়া হবে। লোকসভায় রাজ্যে ৪২ টার মধ্যে ৪২ পাবে তৃণমূল।

No comments