Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

জমি বিবাদে পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত ভাই

প্রেসকার্ড নিউজ, হাওড়া, ২৮ ডিসেম্বর: পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্যামপুরের নরাইল গ্রামে। মৃতের নাম হারাধন বাগ (৫১)। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় শ্যামপুর থানার পুলিশ অনিমেষ সাউটিয়া নামে …




প্রেসকার্ড নিউজ, হাওড়া, ২৮ ডিসেম্বর: পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শ্যামপুরের নরাইল গ্রামে। মৃতের নাম হারাধন বাগ (৫১)। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় শ্যামপুর থানার পুলিশ অনিমেষ সাউটিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবক সর্ম্পকে মৃতের পিসতুতো ভাই।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে নরাইল গ্রামের বাসিন্দা হারাধন বাগের সঙ্গে অনিমেষ সাউটিয়ার জমি নিয়ে বিবাদ চলছিল। বিষয়টি নিয়ে দুটি পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, বৃহস্পতিবার রাতে পুনরায় দুজনের মধ্যে অশান্তি শুরু হলে অনিমেষ লাঠি, শাবল দিয়ে হারাধন বাগকে মারধর করে। আহত হারাধন বাগকে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাঁর মৃত্যু হয়।

 মৃতের ছেলে মলয় বাগের অভিযোগের ভিত্তিতে শ্যামপুর থানার পুলিশ অনিমেষ সাউটিয়াকে গ্রেফতার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

No comments