Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বেসরকারি হাসপাতালে রুগী মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর

প্রেসকার্ড নিউজ, হাওড়া, ২৮ ডিসেম্বর: স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও সেভাবে তার পরিষেবা না পাওয়ার পাশাপাশি চিকিৎসায় গাফিলতিতে রুগী মৃত্যুর আভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠল রুগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে …


প্রেসকার্ড নিউজ, হাওড়া, ২৮ ডিসেম্বর: স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও সেভাবে তার পরিষেবা না পাওয়ার পাশাপাশি চিকিৎসায় গাফিলতিতে রুগী মৃত্যুর আভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠল রুগীর আত্মীয়দের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ হাসপাতালে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর পাচলার বাসিন্দা শেখ জাকির হোসেন (৪৮) বুকে যন্ত্রনা উপসর্গ নিয়ে ফুলেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রাতে রুগীর অবস্থার অবনতি হওয়ায় রুগীর পরিবারের সম্মতিতে তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। শুক্রবার সকাল ৭টা ৩৫ নাগাদ জাকির হোসেনের মৃত্যু হয়।

 এদিকে জাকির হোসেনের মৃত্যুর খবর প্রচার হওয়ার পরেই রুগীর আত্মীয়রা হাসপাতালে চড়াও হয়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি চিকিৎসক ও কর্মীদের মারধর করে বলে আভিযোগ। রুগীর আত্মীয়দের অভিযোগ, হাসাপাতালে জাকির হোসেন ভর্তি হওয়ার পর থেকেই সেভাবে চিকিৎসা না হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনা সর্ম্পকে হাসপাতালের চিকিৎসক ডা: সুমন সামুই জানান, অত্যন্ত সংকটজনক অবস্থায় রুগীকে হাসপাতালে আনার পরে আমরা সাধ্যমত তার চিকিৎসা করি এবং শুক্রবার সকালে তার মৃত্যু হয়। প্রথমে মৃতের পরিবারের সদস্যরা মেনে নিলেও পরে তারা ভাঙচুর চালায়।
বিষয়টি নিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা নিরাপত্তার অভাব বোধ করছে বলে জানান হাসপাতালের কর্নধার ডা: শুভাশিষ মিত্র।

No comments