Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রশাসনিক বৈঠকেও ভাঙড়ের পাওয়ার গ্রিড সমস্যার রফাসুত্র মিলল না

প্রেসকার্ড নিউজ, ভাঙড়, ২৮ ডিসেম্বর:  এক বছরের বেশী সময় ধরে ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ বন্ধ ছিল। এলাকার মানুষ জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি তৈরি করে বাঁধা দিয়েছিলেন পাওয়ার গ্রিড তৈরিতে। এলাকাবাসীর দাবি, মেনে …




প্রেসকার্ড নিউজ, ভাঙড়, ২৮ ডিসেম্বর:  এক বছরের বেশী সময় ধরে ভাঙড়ের পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ বন্ধ ছিল। এলাকার মানুষ জমি জীবিকা পরিবেশ ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি তৈরি করে বাঁধা দিয়েছিলেন পাওয়ার গ্রিড তৈরিতে। এলাকাবাসীর দাবি, মেনে এলাকার উন্নয়ন সহ একাধিক প্রকল্পের বাস্তব রূপায়ণ ও পাওয়ার গ্রিডের পরিবর্তে পাওয়ার সাব স্টেশান তৈরির কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু পাওয়ার সাব স্টেশনের কাজ দ্রুত গতিতে এগোলেও প্রতিশ্রুতি মত এলাকার উন্নয়ন ও প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সেই অগ্রগতি লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ এলাকার মানুষজনের। এমনকি জমি আন্দোলনে যাদের বিরুদ্ধে ইউএপিএ সহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে সেগুলি প্রতিশ্রুতি মত প্রত্যাহার করা হয়নি। সেই কারণেই বৃহস্পতিবার জমি কমিটির সদস্যরা সকলে মিলে এই পাওয়ার সাব স্টেশান তৈরির কাজ বন্ধ করে দেন।

অন্যদিকে, ঐদিনই নামখানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাশনিক বৈঠকে এই পাওয়ার সাব স্টেশন তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন পাওয়ার গ্রিড কর্তৃপক্ষকে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই শুক্রবার সকালে এলাকার মানুষ এবং জমি কমিটির সদস্যদের সাথে নিয়ে স্থানীয় কাশীপুর থানার পুলিশ আধিকারিক, বিডিও ও পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ বৈঠকে বসেন।
 প্রায় চার ঘন্টার বেশী সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক হলেও কার্যত এদিনের বৈঠক ঠেকে সেভাবে কোনও রফা সুত্রই বের হয়নি। শুধুমাত্র সরকারী প্রতিশ্রুতি মত হাড়োয়া রোডের পাশে বৈদ্যুতিক আলো লাগানো ও ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার কথা মেনে নেওয়া হলেও জমি কমিটির বাকী দাবি মানা হয়নি। আগামী ৩১  ডিসেম্বর সেই সমস্যা নিয়ে আলিপুরে জেলা শাসকের দফতরে আবারও প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠকে বসবেন এই জমি কমিটির সদস্যরা। আপাতত পাওয়ার সাব স্টেশানের বাইরে খুঁটি বসানোর কাজ বন্ধ থাকবে। তবে, সাব স্টেশনের ভিতরে যেভাবে কাজ চলছে তাতে কোন আপত্তি নেই জমি কমিটির।

No comments