Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বেলুড় মঠে সারদা মায়ের ১৬৬ তম জন্মজয়ন্তী পালন

প্রেসকার্ড নিউজ, হাওড়া, ২৮ ডিসেম্বর:
শুক্রবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল সারদা মায়ের ১৬৬ তম জন্মজয়ন্তী। এদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বেলুড় মঠে পালিত হল সারদা মায়ের জন্মতিথি।
ভোরে বেলুড় মঠে ঠাকুরের মঙ্গল আরতির প…




প্রেসকার্ড নিউজ, হাওড়া, ২৮ ডিসেম্বর:
শুক্রবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল সারদা মায়ের ১৬৬ তম জন্মজয়ন্তী। এদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বেলুড় মঠে পালিত হল সারদা মায়ের জন্মতিথি।
ভোরে বেলুড় মঠে ঠাকুরের মঙ্গল আরতির পাশাপাশি মায়েরও আরতি করা হয়। সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন বেলুড়ে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছিল। মূল মন্দিরের পাশে মঞ্চ করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে সকাল থেকে বহু ভক্ত হাজির হয়েছিলেন। পূজা দেওয়া ছাড়াও প্রসাদ পাওয়ার জন্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।
এদিন মায়ের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছিল। মঠ সূত্রে খবর এদিন মঠে ৩০/৩৫ হাজার ভক্তের সমাগম হয়েছিল।

No comments