প্রেসকার্ড নিউজ, দিঘা, ২৮ ডিসেম্বর : দিনে দিনে সৈকত শহরে মোবাইল চুরির ঘটনা প্রায়শই বেড়েই চলেছিল তাতে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। মার্কেট থেকে শুরু করে সমুদ্র হবে নিমেষেই হাওয়া হয়ে যাচ্ছিল মোবাইল ফোন। গত তিন চার দিনে দীঘা এবং দিঘা মহানা কোস্টাল থানা সব মিলিয়ে ৪০ টারও বেশি মোবাইল চুরির ডায়েরি করেছিল। সেই ঘটনার তদন্তে নেমে দীঘা থানার পুলিশ একটি বড় চক্রকে পাকড়াও করল। বৃহস্পতিবার রাত থেকেই সাদা পোশাকে পুলিশ বিভিন্ন জায়গায় হানা দিয়ে ঝাড়খণ্ডের বাসিন্দা সাতজন মোবাইল চোরকে গ্রেফতার করে। ৭ জন মোবাইল চোর এর মধ্যে দুজন নাবালক। দীঘা থানা সূত্রে খবর আগামীকাল অর্থাৎ শনিবার তাদেরকে আদালতে তোলা হবে।

No comments