Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বাগনানে গৃহবধূর অসাভাবিক মৃত্যু, আটক স্বামী ননদ

প্রেসকার্ড নিউজ,হাওড়া-বিয়ের মাত্র ৬ মাসের মধ্যে শশুরবাড়িতে গলায় ফাস লাগানো অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগনানের গোপালপুরে। মৃত গৃহবধূর নাম তনুশ্রী রায়চৌধুরী (২১)। রবিবার সকালের এই ঘটনায় মৃতার পরিবারের …


প্রেসকার্ড নিউজ,হাওড়া-বিয়ের মাত্র ৬ মাসের মধ্যে শশুরবাড়িতে গলায় ফাস লাগানো অবস্থায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বাগনানের গোপালপুরে। মৃত গৃহবধূর নাম তনুশ্রী রায়চৌধুরী (২১)। রবিবার সকালের এই ঘটনায় মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে বাগনান থানার পুলিশ মৃতার স্বামী মুকুল রায়চৌধুরী ও ননদ রেনুকা রায়চৌধূরীকে আটক করেছে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর ৬ মাস আগে বাগনানের চকভগবতীপুরের বাসিন্দা তনুশ্রীর সাথে পে্শায় জরীর কারিগর মুকুল রায়চৌধুরীর বিয়ে হয়।মেয়ের পরিবারের অভিযোগ বিয়ের সময় ছেলের পরিবারের দাবিমত যৌতক দিলেও বিয়ের পর থেকেই আরো টাকার দাবিতে তনুশ্রীর উপর অত্যাচার করত তার শশুরবাড়ির লোকেরা। মৃতার পরিবার সূত্রে খবর রবিবার সকালে তনুশ্রীর শশুরবাড়ির এক প্রতিবেশী মেয়ের মৃত্যু শংবাদ দেয়। পরে তারা গোপালপুরে গিয়ে তনুশ্রীকে মৃত অবস্থায় দেখতে পায়। তনুশ্রীর বাবা মনিশঙ্কর পোল্লের আভিযোগ তনুশ্রীকে শ্বাসরোধ করে খুন করে টাঙিয়ে দেওয়া হয়েছে। এদিন তিনি মেয়ের খুনীদের শাস্তির দাবী করেন।

No comments