প্রেসকার্ড নিউজ, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: ২০ টি আসনের মধ্যে তৃণমূলের শিবিরে ১২ জন থাকলেও বলরামপুর পঞ্চায়েত সমিতি দলেরই হবে বলে জোর দাবি করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। রবিবার বলরামপুরে এই দাবি জানিয়েই দলীয় ‘জন জাগরণ মিছিল’এ নেতৃত্ব দিলেন তিনি। এদিন জেলা বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচিতে যোগ দেন কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক। মিছিলে পা মিলিয়ে উচ্ছ্বসিত হয়ে সায়ন্তন প্রত্যয়ের সঙ্গে বলেন, ‘বীরভুমে যে ভাবে আমাদের দুই পঞ্চায়েত সদস্য ফিরে এসেছেন প্রশাসনকে চাপ দিলে ঠিক সেই ভাবেই এখানেও আমাদের দলে ফেরত আসবেন। তাই, বলরামপুর আমরা দখল করব।’

No comments