Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দেনার দায়ে বিষ খেয়ে আত্মঘাতী যুবক

প্রেসকার্ড নিউজ, বাসন্তীঃ দেনার দায়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার কাঁঠালবেরিয়া গ্রামে। মৃতের নাম মোতালেব মণ্ডল(৩২)। মোটা টাকা লোণ পাওয়ার আশায় বাজার থেকে প্রায় দু লক্ষ টাকা দেনা করেছ…


প্রেসকার্ড নিউজ, বাসন্তীঃ দেনার দায়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার কাঁঠালবেরিয়া গ্রামে। মৃতের নাম মোতালেব মণ্ডল(৩২)। মোটা টাকা লোণ পাওয়ার আশায় বাজার থেকে প্রায় দু লক্ষ টাকা দেনা করেছিলেন এই যুবক। কিন্তু প্রতারকের পাল্লায় পড়ে সেই টাকা খোয়ান এই যুবক। একদিকে টাকা খোয়ানোর চিন্তা অন্যদিকে পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে বিষ খান এই যুবক। গুরুতর জখম অবস্থায় দুদিন চিকিৎসার পর মৃত্যু হয় তার।

গত শুক্রবার বিষ খেয়ে বাড়ির পাশেই একটি মাঠে পড়েছিলেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। সেখানে দুদিন মৃত্যুর সাথে লড়াইয়ের পর রবিবার রাতেই মৃত্যু হয় এই যুবকের। স্থানীয় সূত্রে খবর লোণ পাওয়ার আশায় বাজার থেকে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা ধার করে এক ব্যক্তিকে দিয়েছিলেন। এমনকি নিজের রোজগারের একমাত্র মাধ্যম অটোটিকে ও বিক্রি করে দেন। কিন্তু দিনের পর দিন সেই লোণের টাকা পাননি মোতালেব। অন্যদিকে পাওনাদাররা অনবরত টাকার জন্য চাপ দিতে থাকে। সেই চাপ সহ্য করতে না পেরেই আত্মঘাতী হয়েছেন এই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। পুলিশের ও প্রাথমিক তদন্তে অনুমান দেনার দায়েই আত্মঘাতী হয়েছেন ঐ যুবক। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার ও তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments