Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বাংলার বাইরে যে কোনো আসনে মমতার জামানত বাজেয়াপ্ত হবে: মুকুল রায়

প্রেসকার্ড নিউজ,ঝাড়্গ্রাম ,24 ডিসেম্বর :সদ্য সমাপ্ত  আসাম  রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে  সমস্ত আসনে তৃণমূলের  জামানত বাজেয়াপ্ত হয়েছে  এবং এ রাজ্যের বাইরে  যে কোন জায়গাতে  মমতা ব্যানার্জি  দাঁড়ালে  তাকেও জামানত  খোয়াতে হবে ব…




প্রেসকার্ড নিউজ,ঝাড়্গ্রাম ,24 ডিসেম্বর :সদ্য সমাপ্ত  আসাম  রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে  সমস্ত আসনে তৃণমূলের  জামানত বাজেয়াপ্ত হয়েছে  এবং এ রাজ্যের বাইরে  যে কোন জায়গাতে  মমতা ব্যানার্জি  দাঁড়ালে  তাকেও জামানত  খোয়াতে হবে বলে  মন্তব্য করলেন বিজেপি নেতা মুকুল রায় l লোকসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে সোমবার ঝাড়গ্রামে প্রথম পর্যায়ের কর্মী সভায় যোগ দেন  মুকুল রায় l এদিন  বেলা 11 টায় দলের জেলা কার্যালয়ে আয়োজিত কর্মীসভায় মুকুলবাবু কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না , এ রাজ্যে তৃণমূলের অবস্থা ডুবোডুবো l ঝাড়্গ্রাম লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল পরাজিত হবে l ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র এলাকায় বিজেপি কর্মীদের মিথ্যে মামলা দিয়ে এবং পুলিশ ও তৃণমূল যৌথ সন্ত্রাস চালানোর পরেও দুটি পঞ্চায়েত সমিতি, 25 গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে এসেছেl ফলে সংগঠন আরো মজবুত করে লোকসভায় জয়ী হতে হবে l মুকুল রায় বলেন, জঙ্গলমহলে মানুষ যেমন ছিল তেমনি আছে l গণতন্ত্র ফিরবে বলে যে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছিল সেই পরিবর্তন হয়নি l দেখা যাচ্ছে চোর তাড়াতে গিয়ে ডাকাত নিয়ে আসা হয়েছেl সম্পূর্ণ হত্যা করা হয়েছে বাংলার গণতন্ত্র l এ রাজ্যে লালগড়ের পূর্ণাপানিতে সাতজন শবর অনাহারে মারা গেছে, এটা শুধু বাংলার লজ্জা নয় সারা দেশের লজ্জা  l তাই এই ঝাড়গ্রাম জেলার গুরুত্ব সর্বভারতীয় l সামনে বিপদ বুঝেই এখানে সভা-সমিতি মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না l খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে বিজেপি কর্মীদের উপর মিথ্যে মামলা চাপানো হচ্ছে l বাংলায় আইন শৃঙ্খলা নেই বলেই গণতন্ত্র বাঁচাও যাত্রা হতে দিচ্ছে না l এ রাজ্যে আইন শৃঙ্খলা নেই সেটা রাজ্য সরকার নিজেই মেনে নিচ্ছে উচ্চ আদালতের কাছে l সেই রাজ্যের নেত্রী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন l মুকুল রায় বলেন  সামান্য পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে  97 জন মানুষ খুন  হয়েছে l অথচ সম্প্রতি হয়ে যাওয়া 5 টি রাজ্যের বিধানসভা নির্বাচনে কোথাও কোন গণ্ডগোল এর খবর ছিল না l এর এ থেকেই বোঝা যায় এ রাজ্যে আইন-শৃঙ্খলা বা গণতন্ত্র কি রকম বজায় রয়েছে !

No comments