প্রেসকার্ড নিউজ,ঝাড়্গ্রাম, 24 ডিসেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের টাটানগর থেকে খড়গপুর গামি একটি মালগাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে l জানা গেছে, গোয়েন্দাদের মারফত ঝাড়গ্রাম এর রেল পুলিশ জানতে পারে টাটানগর থেকে খড়গপুর গামী মালগাড়িতে এক যুবকের মৃতদেহ রয়েছে l সেইমতো মালগাড়ি মাল গাড়িটিকে বেলা বারোটা নাগাদ ঝাড়গ্রাম স্টেশনে দাঁড় করানো হয় এবং একটি ওয়াগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় l রেল পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে l মৃতদেহটি কিভাবে কয়লা বোঝাই ওয়াগানের মধ্যে এলো তা তদন্ত করে দেখছে রেল পুলিশ l

No comments