কানের ভেতরে সামান্য জল ঢুকলেই শরীরে অস্বস্তি হতে শুরু করে। আর সেখানে কানের ভেতরে একটি পিঁপড়া হাঁটাচলা করছে। কানের ভেতরেই ঘুরে ফিরে বেড়াচ্ছে ওই পিঁপড়া। আর লোকটি যন্ত্রণায় কাতর হয়ে পড়ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের আকর্ষিত করতে ভিডিওর অভাব নেই। কিন্তু এমন অনেক ভিডিও রয়েছে যা পুরোটি দেখা সম্ভব হয় না। সে রকম একটি ভিডিও ভাইরাল হলো সামাজিক যোগাযোগমাধ্যমে।
ডেইলি মেইলে প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির কান থেকে জ্যান্ত পিঁপড়া বের করছেন চিকিৎসক।
ভিয়েতনামের ওই ব্যক্তির ঘুম ভেঙেছিল কানের যন্ত্রণা নিয়ে। তিনি অনুভব করছিলেন তার কানের ভেতরে কিছু কামড়াচ্ছে। যন্ত্রণায় শেষ পর্যন্ত তিনি হাসপাতালে যেতে বাধ্য হন।
এন্ডোস্কপির মাধ্যমে ক্যামেরা ঢুকিয়ে চিকিৎসক নিশ্চিত হন ওই ব্যক্তির কানের ভেতরে হাঁটাচলা করছে একটি জীবন্ত পিঁপড়া। পরে চিকিৎসক যন্ত্রের সাহায্যে ওই পিঁপড়াটিকে বের করে আনেন। আর পুরো প্রক্রিয়াটি ভিডিও করা হয়েছিল। আর সেই ভিডিওটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে।
No comments