Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

গাধার পিঠে বসে রিপোর্টিং করে বিখ্যাত ভাইরাল সাংবাদিক

আমিন হাফিজ হচ্ছেন পাকিস্তানের ‘জিও টিভি উর্দু’ নিউজ চ্যানেলের একজন রিপোর্টার। জটিল ও মজাদার রিপোর্ট করার জন্য পাকিস্তানে তিনি বেশ জনপ্রিয়। সম্প্রতি তার একটি রিপোর্টিংয়ের ভিডিও সামানে আসার পর সেটি ভাইরাল হয়ে পড়েছে। গাধার প্রতিপালন…

আমিন হাফিজ হচ্ছেন পাকিস্তানের ‘জিও টিভি উর্দু’ নিউজ চ্যানেলের একজন রিপোর্টার। জটিল ও মজাদার রিপোর্ট করার জন্য পাকিস্তানে তিনি বেশ জনপ্রিয়। সম্প্রতি তার একটি রিপোর্টিংয়ের ভিডিও সামানে আসার পর সেটি ভাইরাল হয়ে পড়েছে।
গাধার প্রতিপালন ব্যবসার সঙ্গে বহু মানুষ জড়িত এখন পাকিস্তানে। কিন্তু এটি প্রতিপালনে সুযোগ-সুুবিধার অভাব রয়েছে। সরকার ঠিক মতো নজর দিচ্ছেন না এই বিষয়টিতে। একটি খামারে যেয়ে আমিন হাফিজ এই বিষয়েই রিপোর্ট করছিলেন। কিন্তু নিউজের শেষে সবাইকে মজা দেওয়ার জন্য তাকে গাধার পিঠে বসে রিপোর্টিং করতে দেখা যায়। আর গাধাটির হয়তবা সেটি পছন্দ হয়নি। গাধাটি আমিন পিঠে থাকা অবস্থাতেই লাফানো শুরু করে। আর নিজেকে সামলাতে না পেড়ে গাধার পিঠ থেকে উল্টো হয়ে পড়লেন রিপোর্টার আমিন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনথেকে এ তথ্য জানা যায়।
টেলিভিশনে দেখানোর পর থেকেই এই রিপোর্টিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটির নিচে আসতে শুরু করে মজার মজার সব মন্তব্য।



পাকিস্তান এখন গাধা উৎপাদনে বিশ্বে তৃতীয়। সে দেশের পাঞ্জাব সরকার বিনামূল্যে গাধাদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরি করেছেন।
১০ বছর আগে ঠিক একইভাবে জনপ্রিয় হয়েছিলেন পাকিস্তানের আরেক রিপোর্টার চাঁদ নবাব। সেবার তাকে পাকিস্তানের একটি রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে ঈদের সংবাদ পরিবেশন করতে দেখা যায়। সেবারও ট্রেন যাত্রীদের কারণে সে বারবার সংবাদ পরিবেশনে ব্যর্থ হয়েছিলেন। সেই ভিডিওটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল। আর চাঁদ নবাবের সেই রিপোর্টিংয়ের অনুকরণে ২০১৫ সালে বলিউডে মুক্তি পাওয়া বাজরাঙ্গি ভাইজান ছবিতে নওয়াজউদ্দীন সিদ্দিকির চরিত্রটি তৈরি করা হয়েছিল। 

No comments