এই প্রথম পুরুলিয়াতে আয়জিত হল রাজ্যস্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট।মানভূম স্পোর্টস এসোসিয়সনের ইনডোরে গত ২৩ সে ডিসেম্বর থেকে ২৭সে ডিসেম্বর পর্যন্ত চললো ত্রিনাঙ্কুর নাগ মেমোরিয়াল সাব জুনিয়ার এন্ড জুনিয়ার রেঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট। রাজ্যের বিভিন্ন জেলার ৭৩২জন ব্যাডমিন্টন খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে,যার মধ্যে ২২জন ব্যাডমিন্টন খেলোয়াড় ছিল জাতীয় স্তরের।পুরুলিয়া ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন এসোসিয়সন দ্বারা আয়জিত অনুর্ধ ১৩ অনুর্ধ ১৫ অনুর্ধ ১৭ এবং অনুর্ধ ১৯ এই চারটি গ্রুপেই খেলায় পুরুলিয়া জেলার সমর্থ রাজগড়িয়া এবং অনুভব সাইকিয়া অনুর্ধ ১৩খেলায় নজর কাড়ে।সমর্থকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অনুভব। সুদূর জলপাই গুড়ি থেকে পুরুলিয়ায় খেলতে এসে তার খেলার অভিজ্ঞতা জানায় অনুভব সাইকিয়া।ফাইনালে খেলার দিন উপস্থিত ছিলেন রাজ্য ব্যাডমিন্টন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস।
তিনি এই ঠান্ডার দিনে পুরুলিয়ায় খেলতে আসার জন্য খেলোয়াড়দের ধন্যবাদ জানান।পাশাপাশি তিনি বলেন গত বছর থেকেই আমরা চেষ্টা করেছিলাম এই জেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট করার জন্য।এটা একটা বিরাট সাকসেস,যেখানে ৭৩২জন এন্ট্রি নিয়েছে।জাতীয় স্তরে যেখানে হাজার বা বারোসো এন্ট্রি নেয় সেখানে রাজ্য স্তরে আমরা ৭৩২ করতে পেরেছি। প্রথম দিকে একটু অসুবিধা হলেও সব ঠিক আছে। আগামীদিনে আরও বড় টুর্নামেন্ট এখানে করতে পারবো।পুরুলিয়া জেলায় এরকম একটা টুর্নামেন্ট মানে খুশির বিষয়। পুরুলিয়া জেলা ব্যাডমিন্টন এসোসিয়েসনের সাধারণ সম্পাদক মলয় বন্দোপাধ্যায় জানান।আগে পুরুলিয়ায় ব্যাডমিন্টনের কোনো পরিকাঠামো ছিলো না।একটা সময় আমরা যখন ব্যাডমিন্টন খেলেছি আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি।এই জন্য আমাদের সিমেন্টের কোটে খেলতে হয়েছে। সিমেন্টের কোটে খেলে নানা রকম শারীরিক ক্ষতি হয়েছে।এখানে ব্যাডমিন্টনের চাহিদা তৈরি হচ্ছে।প্রচুর ছেলে যারা মাঠে ঘাটে খেলে বেড়াচ্ছে। তাদের কথা ভেবেই এখানে ব্যাডমিন্টন এসোসিয়সন তৈরি করে একটা ইন্ডোর হল তৈরি করি।এরপর ব্যাডমিন্টন একাডেমি তৈরি করে বাইরে থেকে কোচ নিয়ে এসে প্র্যাকটিস শুরু হয়।আজকে এখানে স্টেট মিট হচ্ছে। আজকে তিনটে কোটে খেলা হলেও আগামী দিনে আরও কোট বাড়ানো হবে।
পুরুলিয়ার মতো জেলায় রাজ্য স্তরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট হওয়ায় খুশি জেলার ক্রিড়া প্রেমীরা।

No comments