প্রেসকার্ড,হাওড়া:নৈশ প্রহরীর পাহারার মাঝেই পর্যটন কেন্দ্রের ভিতর থেকে ৬ টি চন্দন গাছ চুরি করে পালিয়ে গেল দুস্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুকে।
সূত্রের খবর পর্যটকদের আকর্ষণের জন্য হাওড়া জেলা পরিষদের পক্ষ থেকে গড়চুমুক পর্যটন কেন্দ্র সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কেন্দ্রটিতে মিনি চিড়িয়াখানা তৈরীর পাশাপাশি মূল্যবান গাছ বসানো হয়। অভিযোগ বুধবার রাতে কয়েকজন দুস্কৃতী পর্যটন কেন্দ্রের পাশে থাকা দামোদর নদী পেরিয়ে পাঁচিল টপকে ভেতরে ঢুকে পর্যটন কেন্দ্রের ভেতরে থাকা কটেজের ভেতরে ৪টি ও বাইরে থাকা ২টি চন্দন গাছ কেটে নিয়ে চলে যায়। বৃহস্পতিবার সকালে গাছ চুরির বিষয়টি পর্যটন কেন্দ্রের এক কর্মীর নজড়ে আসলে উধ্বর্তন কতৃপক্ষকে জানালে প্রশাসনের তরফে গড়চুমুক তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়।পরে পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে পর্যটন কেন্দ্রের দায়িত্বে থাকা ২ জন নিরাপত্তা রক্ষীকে জিগাসাবাদের জন্য আটক করে।
গাছ চুরির ঘটনা সম্পর্কে হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য জানান গড়চুমুক পর্যটন কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব একটি সংস্থার হাতে দেওয়া আছে। তদন্তে যদি নিরাপত্তা রক্ষীদের গাফিলতির প্রমাণ পাওয়া যায় তাহলে সংস্থাটিকে বাতিল করা হবে।

No comments