Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

তৃতীয় ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন বাংলা বিজেপির আরেক নেতা

তৃতীয় ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন বাংলা বিজেপির নেতা তথা অভিনেতা জয় ব্যানার্জি। নভেম্বর ১৮তারিখ হুগলির সভা সেরে ফেরার পর জয়ের ওপর হামলার পর খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের স্পেশাল ততপরতায় তিন + এক রেশিওতে কেন্দ্রীয় নি…




তৃতীয় ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন বাংলা বিজেপির নেতা তথা অভিনেতা জয় ব্যানার্জি। নভেম্বর ১৮তারিখ হুগলির সভা সেরে ফেরার পর জয়ের ওপর হামলার পর খোদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের স্পেশাল ততপরতায় তিন + এক রেশিওতে কেন্দ্রীয় নিরাপত্তা (পিএসও ) পেতে চলেছেন সোভিয়েত রাশিয়া থেকে পুরস্কার পাওয়া বাংলার আই লাভ ইউ বয় জয় বন্দ্যোপাধ্যায়। দিল্লির একাধিক সূত্রের খবর, আগামি দুদিনের মধ্যে জয় বন্দ্যোপাধ্যায়ের নিউআলিপুরের বাড়িতে স্পেশাল অফিসার পাঠিয়ে নিয়ম মাফিক আভ্যন্তরীণ পরিদর্শন করা হবে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শেষ দিন থেকে  নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরবেন জয়।


প্রসঙ্গত জয় বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষী পেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা ও মুকুল রায়ের পর জয় হবেন চতুর্থ ব্যক্তি। বিজেপির মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী পাওয়ার খবর রটলেও স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এ বিষয়ে কোনও তথ্য বা তৎপরতা মেলেনি।
‌বিজেপির চিন্তন শিবিরের দাবি, রাজ্য নেতৃত্বের মধ্যে যা একে অপরের মধ্যে ঠোকা দেওয়া রেওয়াজ আছে জয়ের নিরাপত্তা পাওয়ায় তা কয়েক গুন বাঁড়ল। কয়েকধাপ এগিয়ে বিজেপির এক রাজ্য নেতা বললেন, এবার তো জলুনির এপিসোড দেখতে হবে। জয়কে কি তাহলে নেতৃত্বের অপছন্দ? ওই নেতার দাবি, জয় রাজ্য নেতৃত্বের থেকে বেশি গ্রহনযোগ্য বাংলার মানুষের কাছে। এটা দিল্লি খুব ভালো করেই জানে বলেই রাজ্য বিজেপির মধ্যে এক মাত্র জয়ই বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ মেম্বার , মেম্বার অব ন্যাশনাল ফাউন্ডেশন ক্যমিউন্যাল হারমনি, কলকাতা পোর্ট ট্রাস্টের ট্রাস্টির মত গুরুত্বপূর্ণ পদে আছেন।

No comments