Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রাথমিক কৃষি সমবায় ক্রেডিট সোসাইটিতে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবার সূচনা

প্রেসকার্ড,হাওরা:কৃষি সমবায় ক্রেডিট সোসাইটির গ্রাহকদের উন্নত মানের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার লক্ষ্যে বুধবার থেকে হাওড়া জেলার উদয়নারায়নপুর প্রাথমিক কৃষি সমবায় ক্রেডিট সোসাইটিতে অন লাইন ব্যাঙ্কিং পরিষেবার সূচনা হল। এদিন বিকেল…


প্রেসকার্ড,হাওরা:কৃষি সমবায় ক্রেডিট সোসাইটির গ্রাহকদের উন্নত মানের ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার লক্ষ্যে বুধবার থেকে হাওড়া জেলার উদয়নারায়নপুর প্রাথমিক কৃষি সমবায় ক্রেডিট সোসাইটিতে অন লাইন ব্যাঙ্কিং পরিষেবার সূচনা হল। এদিন বিকেলে এই আধুনিক পরিষেবার সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায়। সূত্রের খবর উদয়নারায়নপুরে এই কৃষি সমবায় সমিতি রাজ্যের মধ্যে দ্বিতীয় তথা হাওড়া জেলার মধ্যে প্রথম সমবায় সোসাইটি যেখানে এই আধুনিক ব্যাঙ্কিং পরিষেবার সূচনা হল।
এদিন এই পরিষেবার সূচনা করে মন্ত্রী অরুপ রায় বলেন ইতিমধ্যে রাজ্যের ২৬৩১টি কৃষি সমবায় ক্রেডিট সোসাইটিতে অফ লাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু হলেও মাত্র ২টি ব্যাঙ্কে অন লাইন ব্যবস্থা চালু হয়েছে। এদিন সমবায় মন্ত্রী অভিযোগ করেন বাম আমলে সমবায় সমিতি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুব একটা ভালো ছিল না যদিও নতুন সরকার ক্ষমতায় আসার পর মানুষের ধারনার পরিবর্তন হয়েছে।
এদিন তন্তুজের চেয়ারম্যান তথ্য উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজা জানান গ্রাহকের সুবিধার জন্য খুব শীগ্রই হাওড়া জেলার ৬৭ টি কৃষি সমবায় ক্রেডিট সোসাইটিতে অফ লাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হবে।

No comments