প্রেসকার্ড,হাওড়া: শুক্রবারের পর ফের বুধবার ব্যাঙ্ক ধর্মঘটে নাকাল হল গ্রাহকেরা। এদিন আবার ব্যাঙ্কের পাশাপাশি এটিএম বন্ধ থাকায় গ্রাহকদের ভোগান্তি চরমে উঠে।
ব্যাঙ্ক সংযুক্তকরণ বেতন কাঠামো পরিবর্তন সহ একাধিক দাবিতে শুক্রবার এবং বুধবার সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়। শুক্রবার ধর্মঘট ছাড়াও শনিবার রবিবার ও মঙ্গলবার ব্যাঙ্ক বন্ধ থাকার পর পুনরায় বুধবার ব্যাঙ্কে তালা থাকায় গ্রাহকদের হয়রানি চরমে পৌঁছায়। এমনকি এটিএম বন্ধ থাকায় তথ্য অধিকাংশ গ্রাহকের কাছে না থাকায় সকাল থেকে বিভিন্ন এটিএম কাউন্টারে গ্রাহকদের ঘুরতেও দেখা যায়। গ্রাহকদের অভিযোগ ব্যাঙ্ক বন্ধ থাকার তথ্য তাদের কাছে থাকলেও এটিএম বন্ধ থাকার তথ্য না থাকায় সমস্যা বেড়েছে। বছরের শেষে উত্সবের মরসুমে এই ব্যাঙ্ক ধর্মঘটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকেরা।
যদিও আনন্দোলনকারী ব্যাঙ্ক কর্মচারীদের বক্তব্য গ্রাহকদের স্বার্থে এই ধর্মঘট। তাদের বক্তব্য সরকার যেভাবে ব্যাঙ্ক ও এটিএমের শাখা কমানোর সিদ্ধান্ত নিয়েছে তাতে অদূর ভবিষ্যতে গ্রাহকেরা সমস্যায় পড়বে।

No comments