প্রেসকার্ড,দুর্গাপুর : অবশেষে মৃত্যু হল বুদবুদের মানকরে অগ্নিদগ্ধ বিএসএফ জওয়ানের। মৃতের বিশ্বজিত মিশ্র(৩২) বুদবুদের মানকর রাইপুরের বাসিন্দা। বর্তমানে পোস্টিং ছিলেন আসামের তেজপুরে । সম্প্রতি পদন্নোতি পেয়ে পোস্টিং হয়েছিল জয়পুরে। এবং ১৫ দিনের ছুটিতে বাড়ী এসেছিলেন।
ঘটনায় জানা গেছে, গত সোমবার রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘর থেকেই গায়ে কেরোসিন তেল ঢেলে বাড়ীর থেকে কিছুটা দুরে সরানকালীতলায় গিয়ে গায়ে আগুন দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে মানকর গ্রামীন হাসপাতালে পরে দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার ওই হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা গেছে, বিশ্বজিতের বাবার মৃত্যুর পর পরিবারে অrশান্তি চলছিল।

No comments