প্রেসকার্ড,দুর্গাপুর: বেসরকারী হাসপাতালের বাথরুমে চিকিৎসাধীন জওয়ানের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম নির্মল কুমার দাস(২৪)। দুর্গাপুরের বিধাননগর এলাকায় র্যাফ ফাস্ট ব্যটেলিয়ানে কর্মরত ছিলেন। বুধবার দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের শৌচালয়ে ঝুুুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনায় জানা গেছে, মৃত নির্মল কুমার দাসের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপরায়। গত
মঙ্গলবার জ্বর নিয়ে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে ভর্তি হয়েছিল। বুধবার ভোরে শৌচালয়ের জানালায় গামছায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্য এক রোগী। ঘটনায় তীব্র চাাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আত্মহত্যা না অন্য কোন কারনে মৃত্যু জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments