Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ডোমজুড়ে নৈশ প্রহরীর অস্বাভাবিক মৃত্যু

প্রেসকার্ড, হাওড়া:সরকারি দফতরে রাতে পাহারা দেওয়ার সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল এক নৈশ প্রহরীর।মৃত প্রহরীর নাম কৃষ্ণধন দাস (৫১) বাড়ি ডোমজুড় থানার নান্নায়। ডোমজুড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প…



প্রেসকার্ড, হাওড়া:সরকারি দফতরে রাতে পাহারা দেওয়ার সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হল এক নৈশ প্রহরীর।মৃত প্রহরীর নাম কৃষ্ণধন দাস (৫১) বাড়ি ডোমজুড় থানার নান্নায়। ডোমজুড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর ডোমজুড় ভূমি ও ভূমি রাজস্ব দফতরে নৈশ প্রহরীর কাজে নিযুক্ত ছিলেন কৃষ্ণধন দাস। অভিযোগ মঙ্গলবার রাতে ওই নৈশ প্রহরী রাতে দফতরের একটি ঘরে ঘুমিয়ে থাকার সময় শট সার্কিটে ঘরে সামান্য আগুন লাগলে গোটা ঘর ধোঁয়ায় ঢেকে যায়। সূত্রের খবর ঘুমে আচ্ছন্ন কৃষ্ণধন দাস ঘর থেকে বের হতে না পেরে ঘরের মধ্যেই দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়।পরে বুধবার সকালে খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

No comments