Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

সেতুর জন্য আন্দোলন সমাবেশ

প্রেসকার্ড,মেদিনীপুর :দ্বীপান্তর মুক্তি সংগ্ৰামী মঞ্চের ডাকে আগামী ২৯ শে ডিসেম্বর ২০১৮ সমাবেশের ডাক দিয়েছে।ট্যাবাগেড়্যা থেকে মকারিমপুর নদীঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে এই সমাবেশ। বিগত চার মাস যাবৎ বিভিন্ন সরকারী দপ্তরে প্র…



প্রেসকার্ড,মেদিনীপুর :দ্বীপান্তর মুক্তি সংগ্ৰামী মঞ্চের ডাকে আগামী ২৯ শে ডিসেম্বর ২০১৮ সমাবেশের ডাক দিয়েছে।ট্যাবাগেড়্যা থেকে মকারিমপুর নদীঘাট পর্যন্ত সেতু নির্মাণের দাবিতে এই সমাবেশ। বিগত চার মাস যাবৎ বিভিন্ন সরকারী দপ্তরে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এলাকার মানুষ দীর্ঘ ৭২ বছর ধরে আন্দোলন   চালিয়ে যাচ্ছে কংসাবতী সেতুর উপর একটি সেতু নির্মানের দাবিতে । এই সেতু নির্মাণ হলে ডেবরা,  কেশপুর , দাসপুর এবং পাঁশকুড়া ব্লকের কয়েক লাখ মানুষ উপকৃত হবেন।  এই চার টি ব্লকের মধ্যে যোগাযোগ ব্যবস্থারও অভুতপূর্ব উন্নয়ন হবে। ১৯৭৪ সালে তৎকালীন  কংগ্রেসী বিধায়ক রবীন্দ্রনাথ বেরা এই সেতু নির্মাণের জন্য  উদ্যোগ নিয়ে অর্থ বরাদ্দ করে ছিলেন। কিন্তু কোন এক অজানা কারণে কাজ  আটকে যায়। পরবর্তীকালে  এলাকার অধিবাসীরা নিজ উদ্যোগে এলাকায় সেতু নির্মাণের দাবিতে একটি অরাজনৈতিক সংগঠন 'দ্বীপান্তর মুক্তি সংগ্ৰামী মঞ্চ গঠন করে' আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সরকারী দপ্তরে শুধুমাত্র প্রতিশ্রুতি ছাড়া আর কোনো কিছুই পায়নি এলাকার বাসিন্দারা। তাই বাধ্য হয়ে আগামী ২৯ শে ডিসেম্বর আন্দোলনের ডাক দিয়েছে এলাকাবাসী। আজ এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্ত জানান  মঞ্চের  নেতৃত্ব প্রনবেশ কুইতি, গৌতম মাঝি, সঞ্জয় গোস্বামী এবং সুজিত পাড়িয়াল।

No comments